সমাজবিরোধীদেরহাতে মার খেলেন পঞ্চায়েত উপপ্রধান

Spread the love

আজ সকালে রাজ্যধরপুর পঞ্চায়েত এলাকায় হঠাৎই এক ঠিকাদারকে মারধর করতে থাকে কিছু সমাজ বিরোধী। তখন সেখানেই চায়ের দোকানে বসে ছিলেন রাজ্যধরপুর পঞ্চায়েতের উপপ্রধান দেবাংশু দে তিনি তাদেরকে ছাড়াতে গেলে সমাজবিরোধীরা পাল্টা তাকে মারধর করতে শুরু করে।

রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় তৃণমূল নেতা সেখান থেকে তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে আনা হয়। শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করছেন আক্রান্ত তৃণমূল নেতা।

কেন তাকে মারধর করা হলো সেই সূত্রে রাজনৈতিক রেস টানছেন তিনি। দলীয় নাকি বিরোধীদের চক্রান্ত তাও সঠিক করে কিছু বলতে পারছেন না তিনি। শ্রীরামপুর থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করছেন ওই নেতা।

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *