আজ থেকে শুরু হলে শেওড়াফুলি বিএস পার্ক মাঠে এমএল এ কাপ, আমন্ত্রণ মূলক ফুটবল প্রতিযোগিতা ২০২৫।
খেলার উদ্বোধন করলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন। খেলোয়াড়দের সাথে করমর্দন করে,নিল সাদা বেলুন উড়িয়ে খেলার শুভ সূচনা করা হলো।

মোট আটটি দলের মধ্যে ফুটবল প্রতিযোগিতা হবে। সবকটি দলই বিধায়কের এলাকার। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি জানান প্রত্যেক বছরই এই এম এল এ কাপ ফুটবল প্রতিযোগিতা হয়ে আসছে চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন আজ বি এস পার্ক মাঠে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছেন খেলা একুশে ডিসেম্বর থেকে ২৮ শে ডিসেম্বর ২০২৫ অব্দি হবে। আমরা চাই আরো বেশি বেশি করে ছেলেরা আসুক মাঠে খেলাধুলার মধ্যে থাকুক।

চাপদানির বিধায়ক অরিন্দম গুইন বলেন খেলার সাথে রাজনীতিকে গোলাবেন না, খেলা খেলার জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায়, খেলার মাঠে আমরা চাই সবাই আসুক সবাই মিলে মিশে এই খেলাধুলা কে এগিয়ে নিয়ে যেতে পারি। এখনতো বাচ্চারা মাঠ ছেড়ে দিয়ে মোবাইলের মধ্যেই ডুবে আছে,আমরা চাই বাচ্চারা মাঠে আসুক খেলাধুলা করুক। আমাদের এই এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট চলবে ২১শে ডিসেম্বর থেকে ২৮ শে ডিসেম্বর ২০২৫ আমরা সকলকে আমন্ত্রণ জানাই এই ফুটবল ম্যাচ গুলি দেখতে আসার জন্য।
