আজ ২৫ ডিসেম্বর যীশুর জন্মদিন সারা দেশের মতো আমাদের হুগলি শ্রীরামপুর সেন্ট ওলাভ চার্চে পালিত হচ্ছে যীশু খ্রীষ্টের জন্ম দিবস।

Spread the love

আজ ২৫শে ডিসেম্বর আগে যীশু জন্মগ্রহণ করেন, সারাদেশেই আজ পালিত হচ্ছে যীশুর জন্মদিন, আমাদের রাজ্যেও পালিত হচ্ছে আজ, সেই উপলক্ষে হুগলি শ্রীরামপুরে সেন্ট ওলাভ চার্চে আসেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি,

চার্চ পরিদর্শন করার পর চার্চের সামনে শিশুদের হাতে কেক তুলে দেন।

সাংবাদিকদের জানান মেরি ক্রিসমাস, সবাইকেই মেরি ক্রিসমাস, দেশে শান্তি রাজ্যে শান্তি বজায় থাকুক। সেন্ট ওলাভ চার্চে প্রার্থনা করলাম, ভগবান সবাইকে ভাল রাখুক সুস্থ রাখুক, এটা আমাদের হেরিটেজ শহর এখানে আমরা সবাই মিলেই আজকের দিনে আনন্দ করি। এই হেরিটেজ শহরকে আমরা যেভাবে সাজিয়েছি তাতে কলকাতার পার্ক স্ট্রিট হার মেনে যাবে। তাই সবাইকে আহ্বান করি পার্ক স্ট্রিট না গিয়ে আমাদের শ্রীরামপুর হেরিটেজ শহরে আসুন দেখে যান। আগামী দিনে এই হেরিটেজ উৎসব আরো আরো সুন্দর করতে সকলে সহযোগিতা আশা করি আমরা পাব।

 

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *