নিজস্ব সংবাদদাতা :- হুগলি
অভিযোগএস আই আর এর নামে বাংলার মানুষদের যেভাবে হয়রানি করা হচ্ছে তারই প্রতিবাদে শ্রীরামপুরের বিডিও এবং এসডিও অফিসের সামনে তীব্র বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস।

সোমবার সকালে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরিন্দম গুইন শ্রীরামপুরের পৌর প্রধান গিরিধারী সাহা এবং শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ কুমার সিং এর নেতৃত্বে কয়েক হাজার মানুষ বিশেষ করে মহিলারা ঝাঁটা লাঠি হাতে বিক্ষোভে ফেটে পড়েন।

এ ব্যাপারে বলতে গিয়ে বিধায়ক অরিন্দম গুইন জানান এ রাজ্যে নির্বাচন কমিশন এস আই আর এর নামে যেভাবে সাধারণ ভোটারদের হয়রানি করছে, অন্যায় ভাবে তাদের বাদ দিচ্ছে তার বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন, আজকে বিশেষে করে মেয়েরা ঝাড়ু হাতে এখানে এসেছেন, আমরা জানি ঘরের ময়লা থাকলে কিভাবে সাফ করতে হয় মেয়েরা জানে তাই এই এস আই আর এর নামে যে নোংরামি হচ্ছে তা ঝেঁটিয়ে বিদায় করার জন্য আমরা বদ্ধপরিকর, আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে অন্যায় ভাবে যদি এ রাজ্যের কোন ভোটারের নাম বাদ যায় তাহলে আমাদের আন্দোলন আরো বেশি তীব্র থেকে তীব্রতর হবে।

অন্যদিকে সন্তোষ সিং জানান যে বিজেপি বহিরাগতদের এনে যেভাবে ডুপ্লিকেট নাম তোলার চেষ্টা করছে যা বিহার মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যে করেছে সেটা যদি এ রাজ্যে করতে আসে তো পরিষ্কারভাবে বলছি যারা ভিন রাজ্য থেকে এখানে ভোট তুলতে আসবেন তারা পায়ে হেঁটে আসবেন কিন্তু যখন নিজ রাজ্যে ফিরে যাবে তখন তাদের স্টেচারে করে যেতে হবে। তাই পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি এই ধরনের অপচেষ্টা যদি হয় বাংলার মানুষ কোনদিন তা সহ্য করবে না, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এখানে যে সু শাসন রয়েছে তার পক্ষেই মানুষ এই নির্বাচনের রায় দেবেন। বিজেপির সমস্ত রকম অপচেষ্টা বাংলার মানুষ রুখবে।
