আমরা তোমাদেরই লোক এই লেখা ব্যানার নিয়ে অভিনব প্রচার শ্রীরামপুর পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডে।

Spread the love

যে সব বৈধ ভোটারদের নাম এবারের নির্বাচনের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাদের নিয়ে এক অভিনব প্রচার কর্মসূচির সূচনা হলো শ্রীরামপুর বিধানসভার ৭ নম্বর ওয়ার্ডে। রবিবার বিকালে এই ওয়ার্ডের পুর সদস্য তথা শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ কুমার সিং তার ওয়ার্ডের যে সমস্ত বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তাদের সঙ্গে নিয়ে দেশ বাঁচাও গণমঞ্চের ব্যানারে ভোটার লিস্ট থেকে বাদ পড়া মানুষেরা গলায় আমি তোমাদেরই পাড়ার লোক দেখো আমার নাম কেটে বাদ দেওয়া হয়েছে, লেখা এই পোস্টার লাগিয়ে প্রতিবাদে সামিল হন।

এদিনের এই কর্মসূচিতে এসে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ ক্ষোভে ফেটে পড়েন,তিনি জানান জ্ঞানেশ কুমার,অমিত শাহ, শুভেন্দু অধিকারীদের ঘৃণ্য চক্রান্তে এত মানুষের বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে, এক কথায় বলতে গেলে বিজেপি নেতৃত্ব গণতান্ত্রিকভাবে লড়াই করতে না পেরে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আর এরই বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে, এই সমস্ত অসহায় মানুষদের পাশে আছে।

আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ লক্ষ লক্ষ তৃণমূল কর্মীরা লাগাতার ভাবে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই শুরু করে চলেছেন। এই যে এত লোকের নাম বাদ গেল কোথাও তো বিজেপি নেতাকর্মীদের দেখা যাচ্ছে না এর প্রতিবাদ করতে,কারণ তারা জানে যে ভোটের লড়াই তারা জিততে পারবে না তাই ঘুরপথে রাজ্য দখল করতে চাইছে। তন্ময় বাবু বলেন শুধুমাত্র শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রেই প্রায় 9000 মানুষের নাম বাদ গেছে, কি দোষ এনারা করেছেন? জন্ম থেকে এখানেই ওদের বেড়ে ওঠা ৬০-৭০-৮০, ৯০ বছর ধরে তারা এখানে বাস করছেন, আর তাদের আজকে অন্যায় ভাবে তাদের ভোটাধিকার থেকে বাদ দেওয়া হচ্ছে, গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, এর বিরুদ্ধে বাংলার মানুষ রায় দেবে।তন্ময় বাবু অভিযোগ করে বলেন ভোটার লিস্টে নাম না থাকার আতঙ্কে কত মানুষ মারা গেছেন, আত্মঘাতী হয়েছেন,গত শনিবার রাতেই রিষড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ৫৬ বছর বয়সী এক মহিলা এস আই আর এর আতঙ্কে আত্মঘাতী হয়েছে কতখানি দুঃখজনক ঘটনা, আমরা আজ সকালেই তার বাড়ি গিয়েছিলাম। যদি মানবিকতা বোধ থাকতো তাহলে বিজেপি কর্মীরা তাদের বাড়িতে গিয়ে সহানুভূতি জানাতো, কৈ তা তো তারা করেননি, এইভাবে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে বিজেপি এর জবাব মানুষ বিজেপি কে দেবে ,

এই দিনের এই কর্মসূচির মূল উদ্যোক্তা সন্তোষ কুমার সিং জানান আমরা এই বিধানসভা এলাকার প্রতিটি ওয়ার্ডে সমস্ত নির্বাচনী তালিকা থেকে বাদ পড়া মানুষদের নিয়ে যাব,এবং মানুষকে দেখাবো বিজেপি কি জঘন্য চক্রান্ত করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে। আজকে শুধুমাত্র ট্রেলার দেখানো হলো নির্বাচনের আগে এই সমস্ত মানুষদের নিয়ে গণদেবতার আদালতে যাব।

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *