
জেতা নিয়ে আমাদের কোন সংশয় নেই, বিরোধী বিজেপিকে হাটানোই আমাদের লক্ষ্য দাবি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার তৃণমূল প্রার্থী স্নেহাশীষ চক্রবর্তীর। আজ শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন চতুর্থবার বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা ২৫০ টি সীট নিয়ে ক্ষমতায় ফিরব। স্নেহাশিস চক্রবর্তী একইভাবে এসআইআর নিয়ে যেভাবে বাংলা জুড়ে তৈরি হয়েছে সমস্যা তার তিনি ব্যাপক সমালোচনা করেন।এছাড়াও এ দিন শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ, চাঁপদানির তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন,তিনি বলেন আজ নমিনেশন করলাম ভোটের দিন মানুষই জবাব দেবে আশাবাদী আমি আমাকে চাঁপদানি বিধানসভার জনগণ আশীর্বাদ করবেন,আগের থেকেও বেশি ভোটে জয়ী হব।

উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষন্য ব্যানার্জি এবং চন্ডীতলার তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার। একইভাবে চন্দননগর মহকুমা শাসকের দপ্তরে সিঙ্গুরের তৃণমূল প্রার্থী বেচারাম মান্না,হরিপালেরতৃণমূল প্রার্থী করবি মান্না, চন্দননগরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের পাশাপাশি চুঁচুড়ার মহকুমা শাসকের দপ্তরে তৃণমূল প্রার্থী দেবাংশু চক্রবর্তী,সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী বিদেশ বোস সহ তৃণমূলের অন্যান্য প্রার্থীরা মনোনয়ন জমা দেন।প্রত্যেকেই বিপুল ভোটে জেতার ব্যাপারে আশাবাদী। একইভাবে চুঁচড়ায় মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী সুবীর নাগ। তিনিও আশাবাদী এবারে পরিবর্তন হচ্ছেই।
