প্রতিবারের মতো এবছরও ভোট আসার সঙ্গে সঙ্গে বিজেপি এই বাংলার মানুষকে ভুল বুঝিয়ে বাংলার মসনদ দখল করতে চাইছে।

Spread the love

প্রতিবারের মতো এবছরও ভোট আসার সঙ্গে সঙ্গে বিজেপি এই বাংলার মানুষকে ভুল বুঝিয়ে বাংলার মসনদ দখল করতে চাইছে। শুক্রবার হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা চাপদানি বিধানসভা কেন্দ্রের প্রার্থী অরিন্দম গুইন অভিযোগ করলেন যে প্রতিবছরের মতন এ বছরও ভোট পাখিরা ভোট আসার সঙ্গে সঙ্গে এই বাংলায় উড়ে আসতে আরম্ভ করেছে।

আমার বিধানসভা কেন্দ্রেই গেরুয়াধারী বিজেপি কর্মীরা গুচ্ছ গুচ্ছ লিফলেট নিয়ে বাড়ি বাড়ি ঝাচ্ছে,তারা মহিলাদের উদ্দেশ্য বলছে আমরা ক্ষমতায় এলে তোমাদের 3000 টাকা করে ভাতা দেবো, এ রাজ্যের যুব সাথীর আদলে যুবশক্তি নামে একটি প্রকল্পের কথা বিজেপিরা বলছে তাতে বলছে, বিজেপি ক্ষমতায় এলে যুবশক্তি প্রকল্প চালু করব জিতলে প্রতিটা বাংলার যুবক ৩০০০ টাকা করে পাবে, এই ভাবেই ২০১৪ সাল থেকে একের পর এক জুমলার রাস্তায় ন চলেছে ভারতীয় জনতা পার্টি। ২০১৪ সারা দেশে ক্ষমতায় আসার আগে ওরা বলেছিল প্রতিবছর 2 কোটি যুবকের চাকরি দেবে কেন্দ্রীয় সরকার। কিন্তু কোথায় কি, আজ ১২ বছর হয়ে গেল কেন্দ্রের ক্ষমতায় রয়েছে বিজেপি, ওদের প্রশ্ন করুন দেশের কটা যুবক চাকরি পেয়েছে তা জানিয়ে দিক বিজেপি সরকার, প্রথম থেকে মিথ্যার আশ্রয় নিয়ে চলছে এই সরকার।প্রথমেই বলেছিল বিজেপি ক্ষমতায় এলেই বিদেশে যে সমস্ত কালাধন গচ্ছিত রয়েছে সেগুলো উদ্ধার করে প্রতিটি ভারতীওর একাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেয়া হবে। কি হলো ? ১৫ টা টাকাও ঢোকেনি কারো একাউন্টে,অথচ এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা রাজ্যবাসীকে দেন তা তিনি রক্ষা করার চেষ্টা করেন, লক্ষী ভান্ডার থেকে শুরু করে যুব সাথী রুপশ্রী কন্যাশ্রী সবুজ সাথী কৃষক ভাতা বার্ধক্য ভাতা থেকে শুরু করে সমব্যথী প্রকল্প আজ রাজ্য জুড়ে চলছে, তাই বাংলার মানুষদের সাবধান হতে হবে আপনারা বিজেপির জুমলাবাজির ফাঁদে পড়বেন না না হলে ঠকতে হবে বলে জানালেন অরিন্দম বাবু

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *