প্রচারের ফাঁকে নকল ইভিএম মেশিন নিয়ে,কিভাবে ভোট দেবেন তা বোঝাতে বাড়ি বাড়ি বৈদ্যবাটি পুরসভার পুরো প্রধান পিন্টু মাহাতো

Spread the love

দ্বিতীয় দফার নির্বাচন আগামী ২৯ শে এপ্রিল প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নির্বাচনী মিটিং মিছিল চলছেই, তারই মাঝে ভোটারদের বাড়ি বাড়িতে ডেমো ইভিএম মেশিন নিয়ে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, মঙ্গলবার সকালে তেমনি একটি দৃশ্য দেখা গেল চাপদানী বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায়।এদিন সকাল থেকে চাপদানি বিধানসভার তৃণমূল প্রার্থী অরিন্দম গুইনের হয়ে প্রচারের সঙ্গে,সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ডেমো ইভিএম মেশিন কিভাবে ভোট দেবেন তা হাতে কলমে বোঝালেন বৈদ্যবাটি পৌরসভার পুর প্রধান পিন্টু মাহাতো। তিনি কয়েকজন দলীয় কর্মীকে সাথে নিয়ে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বুঝিয়েছেন কিভাবে ভোটটা দিতে হবে।

এ ব্যাপারে পিন্টু বাবু জানান বহু লোক ভোট দিতে গিয়ে ভোটের নিয়ম কানুন ঠিকঠাক না জানার কারণে ভোট বাতিল হয়। আমরা আজকে এই এলাকার ভোটারদের বাড়ি গিয়ে যে বিষয়টার উপর নজর দিতে বলেছি, যে ভোটদানের সময় ইভিএম মেশিন টেপার পরই ভোটাররা যাকে ভোট দিয়েছেন তার নাম এবং নির্বাচনী প্রতীক যুক্ত একটি ছোট্ট স্লিপ ভিভি প্যাট মেশিন আসবে এবং সেটি দৃশ্যমান হবে, তাহলেই ভোটাররা নিশ্চিত হতে পারবেন তিনি তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন কিনা।

 

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *