উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম মেধা তালিকায় সার্বিক পঞ্চম স্থান পেলো শ্রীরামপুর রমেশচন্দ্র হাই স্কুলের মেঘা মজুমদার।তার প্রাপ্ত নম্বর ৪৯২।
ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষায় পাশ করে সিভিল সার্ভেন্ট হতে চান।
ভালোবাসেন আঁকতে গান করতে।

মেঘা বলেন, ভালো পরীক্ষা দিয়েছিলাম।এতটা আশা করিনি। উচ্চমাধ্যমিকে পঞ্চম এটা শুনেও ভালো লাগছে। আমার পরিবার এবং শিক্ষক শিক্ষিকারাও খুশি আমার এই ফল ঘোষণায়। আমার প্রিয় সাবজেক্ট ইংরেজি। পড়াশোনার কোনো নির্দিষ্ট সময় ছিল না কখনও দু তিন ঘন্টা কখনো ৫ ঘন্টা উপরেছি। কোন চাপ ছিল না আমার। আগামী দিনে ইউ পি এস সি পরীক্ষা দেওয়ার ইচ্ছা রয়েছে। অবসর সময়ে আঁকতে এবং গান গাইতে ভালো লাগে। এছাড়াও দাবা খেলা থেকে সিনেমা দেখা সবকিছুই করি বাবা মার সঙ্গে।
মা বলেন ওর আশা ছিল 487 নম্বর পাবে । কিন্তু এতটা ভালো ফল করেছে তাতেই আমরা খুশি। মেয়ের স্বপ্ন সিভিল সার্ভেন্ট হতে চায়। ওর স্বপ্নই আমাদের স্বপ্ন।
রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেটি হাতে তুলে দেন শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকার পাশাপাশি মুখ্যমন্ত্রী ফোনে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং কয়েকদিনের মধ্যে তাকে সচিবালয় ডেকে সম্বর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন। মেঘা মুখ্যমন্ত্রী ফোন পেয়ে আপ্লুত।
