এবার হেলমেট ছাড়া টু হুইলার চালালে গুনতে হবে জরিমানা

Spread the love

এবার হেলমেট ছাড়া বাড়ি থেকে বেরোলে গুনতে হবে মোটা অংকের জরিমান না হলে ফিরে যেতে হবে বাড়ি, সরকার পরিবর্তনের পরে নিয়মেও বড় পরিবর্তন। শ্রীরামপুর বটতলায় ধরপাকড়।

সরকার পরিবর্তনের পর থেকেই পুলিশের সক্রিয়তা লক্ষণীয়। কোথাও দাগি দুষ্কৃতীদের ঢোকানো হচ্ছে জেলের ভেতরে আবার অপরাধ করলে রেহাই পাচ্ছে না রাজনৈতিক দলে কর্মীরাও। জিরো টলারেন্স নীতি কার্যত ফলপ্রসূ বলাই চলে। ইতিমধ্যেই শহর কলকাতায় রাজাবাজার পার্ক সার্কাস এলাকায় হেলমেট ছাড়া বাইকারোহীদের ধরপাকড় শুরু করা হয়েছে। এবার জেলাতেও ঠিক একই নীতি।

শ্রীরামপুরের শহরের প্রাণকেন্দ্র বটতলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। শ্রীরামপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে শনিবার বেলা থেকেই শুরু হলো হেলমেট বিহীন চালকদের ধরপাকড়।

শ্রীরামপুর ট্রাফিকের ইন্সপেক্টর মির্জা সাবির আলী বেগ নিজে রাস্তায় নেমে শুরু করে , হেলমেট বিহীন বাইক আরোহীদের সতর্কীকরণ। যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন তাদের কাউকে বাড়ি ফিরিয়ে দেয়া হয় আবার কাউকে জরিমানা করা হয়। তিনি জানান এই অভিযান এখন চলবে।

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *