
মায়ের নামে একটি গাছ আজ এই বিশ্ব পরিবেশ দিবসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি ও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আজকে আমরা শ্রীরামপুর এস ডি অফিসের ও কোর্ট চত্বরের মাঠে অনুষ্ঠান করতে চলেছি উপস্থিত আছেন শ্রীরামপুরের মহকুমা শাসক এবং শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধানও। বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য মহাশয় বলেন

এই যে মায়ের নামে গাছ আমরা যারা ভারতীয় সংস্কৃতির ওপর বিশ্বাস করি আমরা যারা সনাতনী আমরা আমাদের দেশকে মায়ের মতই ভালোবাসি আর কোন দেশ কিন্তু এইভাবে ভাবেনা সেখানে কিন্তু মাতৃতন্ত্র নেই সেখানে শুধু পিতৃতন্ত্র একমাত্র আমরাই ভারতবর্ষকে ভারতবর্ষের মাটিকে মা বলেই ভাবি তার কারণ আমাদের কাছে সব থেকে প্রিয় হচ্ছে আমাদের মা তাহলে আমরা যদি মায়ের নামে গাছ লাগাই তাহলে তার পরিচর্যার কথাও ভাববো তাকে বড় করার কথা ভাববো কারণ এই পরিবেশকে রক্ষা করতে গেলে গাছের ভীষণ প্রয়োজন, গাছই একমাত্র আমাদের অক্সিজেন দেয় কার্বন ডাই অক্সাইড শুষে নেয়,তাই একে যদি আমরা না রক্ষা করতে পারি তাহলে এই যে উষ্ণায়ন শুরু হয়েছে তা আমরা কোনদিনই কমাতে পারবো না। বিশ্বের উষ্ণায়ন কমাতে গেলে আজকে আমাদের রক্ষা করতেই হবে তাই আমাদের সরকার এগিয়ে এসেছেন আপনারাও এগিয়ে আসুন আমরা সবাই মিলে এই গাছকে রক্ষা করে বিশ্বের উষ্ণায়ন কমাই। এরপর শ্রীরামপুরের মহকুমা শাসক এবং পৌর প্রধানও বিশ্ব পরিবেশ দিবস নিয়ে বক্তব্য রাখেন।
