মহুয়া মৈত্র আমার সাবজেক্ট নয়, যে ওকে নিয়ে কথা বলব।

Spread the love

দিল্লি থেকে ফিরে সাংসদ কল্যাণ ব্যানার্জি আজ নিজের এলাকা কোন্নগরে একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকরা মহুয়া মৈত্রের সম্বন্ধে প্রশ্ন করলে তিনি বলেন

মহুয়া মৈত্র আমার সাবজেক্ট নয়, যে ওকে নিয়ে কথা বলব। আমি এতদিন অপ্রয়োজনীয় ভাবে সময় নষ্ট করেছি এই ওয়েস্ট লেডির জন্য- দাবি করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। আজ কোন্নগরে এক অনুষ্ঠানে এসে সাংসদ আরো বলেন এর জন্য আমি অনেকের কাছে খারাপ হয়েছি দিদিকেও অনেক কথা বলেছি যেটা না বললেই ভাল হত। পাশাপাশি তিনি আরো বলেন সংসদে আবার চিৎকার করব কারণ এখন হাতে প্রচুর মামলা রয়েছে। একই সাথে তিনি আরো বলেন সিপিএম, কংগ্রেস বিজেপি মিলে অনেক মামলা করছে দিদিকে আঘাত হানার চেষ্টা করছে, তা রুখতে হবে।

দলের বিভিন্ন বিষয়ে অভিষেকের সাথে তার কথা হয়েছে।

অন্যদিকে নবান্ন অভিযান প্রসঙ্গে বলেন যারা একুশে জুলাই এর সমালোচনা করে,তাদের জন্য আজকে অনেককে হেনস্থা হতে হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে তিনবার তাকে ফোন করেছে শুভেচ্ছা জানিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *