চাল বোঝাই কন্টেনারে আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

Spread the love

চাল বোঝাই কন্টেনারে আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

স্থানীয় সূত্রে জানা যায় , বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ হুগলির শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লি রোডের উপর চালের গাড়িতে আগুন দেখতে পাওয়া যায়।

বর্ধমান থেকে খিদিরপুর যাচ্ছিল গাড়িটি। কন্টেনারে পিছনের চাকায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, আগুন দেখতে পেয়ে চালক দ্রুত লরিটি দাঁড় করিয়ে দেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পুলিশ ও দমকল কর্মীরা। দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে কি থেকে আগুন লেগেছে তা স্পষ্ট করে জানা যায়নি। দিল্লি রোডে এক দিকের যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ মাঝি জানান, রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ দেখতে পাই চলন্ত গাড়ির পিছনের চাকায় আগুন জ্বলছে । গাড়িটা চালক দাঁড় করিয়ে দেয়। পুলিশের টহলরত ভ্যান ঘটনাস্থলে এসে হাজির হয় খবর দেওয়া হয় দমকলে। প্রায় আধঘন্টা পর আগুন নেভানোর কাজ শুরু হয়। স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, বড় কোন বিপদ ঘটতে পারত। তবে এখানে পুলিশ ভালো কাজ করেছে।দমকল কর্মীরা জানান, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা সবরকম চেষ্টা চালাচ্ছি। তবে কি দেখে আগুন লেগেছে তো এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি।

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *