নির্মিয়মান আবাসন থেকে পরে মৃত্যু হল এক মহিলা নির্মান শ্রমিকের

Spread the love

নির্মিয়মান আবাসন থেকে পরে মৃত্যু হল এক মহিলা নির্মান শ্রমিকের।মৃতের নাম শ্যামলী বাগ(৪৫)।বাড়ি চন্দননগর গোস্বামী ঘাট।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,চন্দননগর লালবাগান বেলতলা এলাকায় একটি পাঁচতলা আবাসন তৈরীর কাজ চলছে।আজ সকালে সেই আবাসনে কাজ করার সময় বাঁশের ভারা থেকে পরে যান মহিলা নির্মান শ্রমিক। তাকে তৎক্ষণাৎ চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।ঘটনার খবর পেয়ে আসে চন্দননগর থানার পুলিশ। হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মৃতদেহকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই আবাসনের নির্মাণ কর্মীদের অভিযোগ কোনরকম সেফটি বেল্ট ছিল না। তার জন্যই এত বড় দুর্ঘটনা। এই আবাসনের মালিক
অচিন্ত্য দাস ও হারাধন ব্যানার্জি দুর্ঘটনার পর তাদের দেখা যায়নি।রাম চক্রবর্তী বলেন, পৌর নিগমের তরফে নির্মাণ কর্মীদের সেফটি সিকিউরিটির ব্যাপারে আগেই বলা হয়েছে এখানে বিষয়টা খতিয়ে দেখতে হবে। এর আগে এই ধরনের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে এ ব্যাপারেও নেওয়া হবে।।।

 

 

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *