প্যাটিস কান্ডে গ্রেপ্তার হুগলির উত্তর পাড়ার এক যুবক,তার পাশে দাঁড়ালো বিজেপি।তৃনমূল বলল,ধর্মের নামে বিষ ছড়ায় এরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর ,আজ ভোর রাতে উত্তরপাড়ার ১৪ নম্বর ওয়ার্ডের ১০,জ্ঞানেন্দ্র এভিনিউ এর বাসিন্দা তরুন ভট্টাচার্যকে গ্রেপ্তার করে কলকাতার ময়দান থানার পুলিশ।

গত সাত ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। সেখানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। যা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। এরপরে পুলিশে মামলা দায়ের হয়, সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।উত্তরপাড়া থেকে গ্রেফতার করা হয় তরুন ভট্টাচার্যকে।
তরুণ নিজেও সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন।প্যাটিস কান্ডের ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন বলে দাবী করেন।এছাড়া কিছু মন্তব্য করতে শোনা যায় তাকে।
আজ তরুনের শাশুড়ি সাথী মুখোপাধ্যায় বলেন , আমার জামাই ভেজ প্যাটিস শুনে খেয়ে ছিল। পরে জানতে পেরেছে সেটা চিকেন প্যাটিস ছিল। আমার জামাই প্যাটিস বিক্রেতাকে চলে যেতে বলেছিল, কিন্তু সে যায়নি, উল্টে হাসছিল। আরো বেশ কয়েকজন চলে আসে কেউ চড় মেরেছিল কেউ আবার উঠবস করিয়েছিল। আমার জামাই বিজেপি সমর্থক। প্রোমোটারির ব্যবসা করে।

তৃনমূল উত্তরপাড়া শহর সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন,বিজেপি ধর্মের নামে বিষ ছড়ায়।মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে।এর আগে উত্তর প্রদেশ সহ বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটিয়েছে।পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে।
বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সদস্য পঙ্কজ রায় বলেন,বিজেপি বলে কোন কথা নয়।একজন সনাতনীর উপর অত্যাচার হলে পাশে দাঁড়াবো।সেই মত তরুনের পরিবারের পাশে আছি।
আমরা কোনো অভিযোগ করলে পুলিশ কোনো তদন্ত করেনা।আর একজন সনাতনী খাবার স্বাধীনতা নিয়ে একটা পোস্ট করল তাকে গ্রেফতার করে নিল পুলিশ।
এদিন তরুনের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন বিজেপি নেতা।
