নিজস্ব সংবাদদাতা :- হুগলি
বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই হুগলি জেলা বিজেপিতে বড়সড় ধস নামলো, শুক্রবার বিকেলে হুগলি জেলা বিজেপির কো অর্ডিনেটর এবং গত বিধানসভায় সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী দেবব্রত বিশ্বাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরিন্দম গুইন, চেয়ারপারসন বিধায়ক অসীমা পাত্র এবং বিধায়ক তপন দাশগুপ্তর হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগদান করলেন,

তার সঙ্গে জেলা বিজেপি কয়েক হাজার কর্মীও যোগ দিলেন বড়ফুল ছেড়ে জোড়া ফুলে। বৈদ্যবাটিতে জনাকীর্ণ সাংবাদিকদের উপস্থিতিতে এই যোগদান অনুষ্ঠানে জেলা সভাপতি অরিন্দম গুইন জানান বিগত কয়েক বছর বিজেপিতে কাটিয়ে দেবব্রত আজকে আবার তৃণমূল পরিবারের যোগ দিল। ফলে এই জেলায় তৃণমূল কংগ্রেসের শক্তি যথেষ্টই বাড়ল।

প্রথম থেকেই ও আমাদের দলে ছিল, মাঝে কিছুটা অভিমান এবং ভুল বোঝাবুঝির জন্য তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল। কিন্তু আবার নিজের ভুল বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞের শামিল হতে সে আবার আমাদের দলে যোগ দিলো। সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন ও আমার ভাইয়ের মতন গত বিধানসভা নির্বাচনে সে আমার বিরুদ্ধে লড়াই করেছিল এবং যথেষ্ট ফাইট দিয়েছিল। কিন্তু আমাদের মধ্যে যে বন্ধুত্ব সেটা কখনোই ছিন্ন হয়নি। তৃণমূলে যোগ দিয়ে দেবব্রত বাবু জানান ১৭ সাল থেকে আমি তৃণমূলের একনিষ্ঠ কর্মী ছিলাম,পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলাম কিন্তু মাঝে কিছু ভুল বোঝাবুঝি এবং অভিমানের কারণে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু বিজেপিতে গিয়েও আমি বিজেপি হতে পারিনি। এই সময় আমার সঙ্গে কোন রকম দলের নেতৃত্ব যোগাযোগ রাখত না চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি অবশেষে আমি আবার আমার পুরনো দল তৃণমূলে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি।
