ভক্তি আর বিশ্বাসের মহামিলন। হুগলির মাহেশের ইতিহাসে এই প্রথম দুই দিনব্যাপী বিরাট মহোৎসব।

Spread the love

ভক্তি আর বিশ্বাসের মহামিলন! মাহেশ জগন্নাথ মন্দিরের পবিত্র প্রাঙ্গণে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ ঠাকুর কমলাকর পিপলাই এর স্মৃতি মন্দির উদ্বোধন উপলক্ষে আয়োজিত হতে চলেছে মাহেশের ইতিহাসে এই প্রথম দুই দিন ব্যাপী এক বিরাট মহোৎসব।

 

হরিনাম সংকীর্তন মহাযাত্রা থেকে গীতাপাঠ—আধ্যাত্মিকতার এই মহাযজ্ঞে মাহেশ জগন্নাথ মন্দিরের ভিতরে ৩১ শে জানুয়ারি ও ১লা ফেব্রুয়ারির মাহেশের নগর সংকীর্তন শোভাযাত্রা, গীতাপাঠ, ধর্মসভা ইত্যাদি বিভিন্ন বিরাট মহোৎসবের কর্মসূচি, আজ জগন্নাথ মন্দির প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করে এ কথা

জানালেন মহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়াল কৃষ্ণ অধিকারী তিনি বলেন আগামী ৩১ শে জানুয়ারি বেলা ১২ ঘটিকায় আমরা কলস যাত্রা, হরিনাম সংকীর্তন শোভাযাত্রা শুরু করব শ্রীরামপুর হোলি হোম স্কুলের পাশের গরান ঘাট থেকে শেষ হবে মাহেশ স্নান পিরি মাঠে।আমরা ১০৮ কলস যাত্রা করছি সেই কলস যাত্রার জল থেকেই আমরা অভিষেক করাব, যেহেতু আমাদের ৬৩০ বছরের সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী যিনি আমাদের জগন্নাথ মহাপ্রভুর প্রতিষ্ঠাতা এবং শ্রীপাদ ঠাকুর কমলাকর পিপ্লাই এর প্রস্তর ময় যুগল মূর্তি উন্মোচন হচ্ছে তাই সেই জল দাড়াই আমরা অভিষেক করাবো, সেই দিন বহু সাধু সন্তরা উপস্থিত থাকবেন। তারপর আমাদের গীতা পাঠ শুরু হচ্ছে, বিভিন্ন সাধু সন্তরা মহারাজরা গীতা পাঠ করে শোনাবেন। এর আগেও জগন্নাথ মন্দিরে গীতা পাঠ হয়েছিল এবারে আরো বড় আকারে আমরা গীতা পাঠের আয়োজন করেছি। তারপরের দিন সকাল বেলা মঙ্গল আরতি হবে, তারপর মন্দিরের উদ্বোধন হবে।

 

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *