
নিজস্ব সংবাদদাতা :- হুগলি
শনিবার সকাল থেকে ঐতিহাসিক মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে শুরু হল দুদিন ব্যাপী বিশ্ব শান্তি যজ্ঞ এবং অজস্র কন্ঠে গীতা পাঠের আসর, এর সঙ্গে সঙ্গে রবিবার মন্দির প্রাঙ্গণে নতুন একটি দেবালয়ের দ্বারোদঘাটন হতে চলেছে

এ বিষয়ে বলতে গিয়ে জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান শনিবার থেকে জগন্নাথ দেবের মন্দিরে শুরু হল বহু প্রতীক্ষিত বিশ্ব শান্তি শান্তি যজ্ঞ। এদিন সকালে শ্রীরামপুরের হোলি হোম স্কুল সংলগ্ন গঙ্গার ঘাট থেকে কয়েক হাজার সন্ন্যাসী এবং সাধারণ মানুষ কলস যাত্রায় অংশ নেন। দীর্ঘ পথ পেরিয়ে এদিন অপরাহ্নে কলস পৌঁছায় জগন্নাথ মন্দিরে, এর সঙ্গে সঙ্গে শুরু হয় কয়েক হাজার মানুষের সমবেত কন্ঠে ভাগবত গীতা পাঠ।

এই সময় মন্দির চত্বরে এক স্বর্গীয় ভাবাবেগের সৃষ্টি হয়, সন্ধ্যায় মন্দির সংলগ্ন মহাপ্রভুর স্নান পিড়ি ময়দানে অনুষ্ঠিত হয় বাংলার বিভিন্ন স্থান থেকে নামিদামি শিল্পীদের নিয়ে ভক্তিগীতি রা আসর। ভিড়ে ঠাসা ময়দানে শীতের আবেশ গায়ে মেখে ভক্তরা উপভোগ করেন এই ভক্তিমূলক সংগীতের অনুষ্ঠান। দ্বিতীয় দিন রবিবার মন্দির প্রাঙ্গণে ৬২৯ বছরের প্রাচীন জগন্নাথ দেবের মূর্তির প্রতিষ্ঠাতা স্বামী ধ্রুবানন্দ ব্রহ্মচারী, এবং চৈতন্য মহাপ্রভুর পার্ষদ কমলা কর পিপলাই এর প্রস্তর মূর্তির স্থাপনা অনুষ্ঠান হবে। ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে পবিত্র নদ-নদী সমুদ্রের জল এনে এবং বৃন্দাবন থেকে মাটি এনে এই পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে
