মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট ফেসবুকে।
এক ব্যাক্তির বিরুদ্ধে মানহানির মামলা করলেন হুগলি জেলা পিপি শংকর গাঙ্গুলী।
হুগলি :-জ্যোতির্ময় বসু শংকর গাঙ্গুলী এতদিন অন্যের করা মামলায় আদালতে সওয়াল করেছেন।এখনো পর্যন্ত চার জনের ফাঁসির সাজা অসংখ্য যাবজ্জীবন সাজা হয়েছে তার দিয়ে।
এবার নিজেই কারো বিরুদ্ধে মামলা করলেন।সেই মামলার সওয়ালও করবেন
শংকর বাবু জানান,মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমন করেছেন।একাধিক বার ফেসবুকে কদর্য ভাষা পোস্ট করেছেন চুঁচুড়ার কোদালিয়া-১ গ্রাম পঞ্চায়েতের লাইব্রেরী রোডের বাসিন্দা ভূপাল ঘোষ।

ভারতীয় ন্যায় সংহিতা নতুন যে আইন হয়েছে সেই আইনে বলা হয়েছে,দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর মানহানি করলে সংশ্লিষ্ট জেলার পাবলিক প্রসিকিউটর মামলা করতে পারেন।
সেই মত সরকারি অনুমতি নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে হুগলি জেলা জজ কোর্টে গত ৫ জুন মামলা দায়ের করেন শঙ্কর গাঙ্গুলী।
আজ ছিল সেই মামলার শুনানি।

পিপি বলেন,বিএনএস এর ২২২ মতে মামলা করি। ৩৫৬/৪ ধারায় মামলা হয় অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে।মুখ্যমন্ত্রী মানহানি করা হয়েছে অত্যন্ত কুড়িটি কর ভাষায়।এবং সেটা ফেসবুকের মতো সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।এটা শুধু হুগলি জেলা নয় রাজ্য দেশ তথা বিদেশেও অনেকে দেখেছেন।তাই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছি।এই মামলায় সর্বোচ্চ দু বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অথবা জরিমান।অথবা দুটোই হতে পারে।
অভিযুক্ত ভূপাল ঘোষ জানান,আদালত তাকে জামিন দিয়েছে।একটি বেসরকারি সংস্থায় কাজ করেন।তিনি বলেন,রাজ্যের সামগ্রিক যা অবস্থা চলছে তারই পরিপ্রেক্ষিতে তিনি এই পোস্ট করেছেন।কিছুটা অবসাদগ্রস্ত হয়ে।আমরাও নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ছি।আমি কোন রাজনৈতিক দল করি না একজন সাধারন মানুষ।আগামী দিনে এই ধরনের কাজ থেকে বিরত থাকবো।