শুরু হতে চলে গে শ্রীরামপুর বইমেলা আগামী ২রা জানুয়ারি ২০২৬ থেকে ১১ ই জানুয়ারি ২০২৬ চলবে।
চলছে জোর কদমে প্রস্তুতি, শ্রীরামপুর পৌরসভার উদ্যোগে এই বই মেলা, পুরসভার পুরপ্রধান গিরিধারী সাহা জানান
প্রত্যেক বছরের ন্যায় এ বছরেও আমরা বইমেলা করতে চলেছি, রামপুর গান্ধী ময়দানে এই বইমেলার আয়োজন হচ্ছে। বইয়ের জন্য হাটুন এই পদযাত্রার মধ্য দিয়েই আমাদের বইমেলা আগামী ২ রা জানুয়ারি ২০২৬ শুরু হবে।
এই বইমেলার উদ্বোধন করবেন আমাদের সাহিত্যিক সাংবাদিক শংকরলাল ভট্টাচার্য মহাশয়, এবং মঞ্চটিকে উৎসর্গ করা হয়েছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও চিত্রপরিচালক ঋত্বিক ঘটকের নামে। আমাদের বইমেলার থিম আমাদের গর্ব পশ্চিমবঙ্গ। বিশ্বের ৩০ কোটি মানুষের মাতৃভাষা বাংলা ভাষা। পশ্চিমবঙ্গের প্রধান সরকারী ভাষাও, বাংলা ভাষা। এই বইমেলায় বেশ কয়েকদিন ধরে আলোচনা সভা ও চলবে বাংলা ভাষা নিয়ে আলোচনা হবে বক্তা শ্যামল ভট্টাচার্য, কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণীয় আলোচনা হবে, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মরণীয় আলোচনার ব্যবস্থা রাখা হয়েছে আরো বিভিন্ন বিষয় আলোচনা হবে। মোট বউয়ের বইয়ের স্টল থাকবে ৩৪ টি তার সাথে লিটিল ম্যাগাজিনের স্টল থাকবে। আপামর শ্রীরামপুরবাসীকে জানাই সাদর আমন্ত্রণ। সবাই আসুন বই পড়ুন বই কিনুন।
