অ্যাম্বুলেন্স চালিয়ে শ্রীরামপুরে অভিনব প্রচার শুভঙ্কর সরকারের।

প্রচারে বেরিয়ে অ্যাম্বুলেন্স চালালেন শ্রীরামপুরের কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার। তিনি বললেন যেভাবে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে তার জন্য এবার এম্বুলেন্স নিয়েই বেরোতে হবে। তাই আজ থেকে সেই কাজ শুরু করলাম।

এদিকে আজ শ্রীরামপুরের কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকারের সমর্থনে প্রচারে এলেন ভারতের জাতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিন। তিনি প্রচারে এসে বলেন আমাদের জাতীয় কংগ্রেস দল প্রায় ১৪০ বছরের বেশি পুরনো দল এই দলের পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজ আপনাদের বিধানসভার প্রার্থী আমরা চাই শুভঙ্কর সরকারকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন এতে পশ্চিমবঙ্গেরই লাভ হবে।
আশা রাখি আমরা আবার ফিরে আসবো কেন্দ্রে। তিনি শুভঙ্কর সরকারের হয়ে প্রচারে প্রথমে ঘুমোডাঙ্গা ময়দানে প্রচার করেন সেখানে দেখা যায় ক্রিকেট ব্যাট হাতে খেলতেও অটোগ্রাফ দিতেও তারপর তিনি আসেন শ্রীরামপুরের বটতলা সেখানে জনসভায় বক্তব্য রাখেন তারপর তিনি প্রার্থীকে নিয়ে রোড শো করেন।
