গঙ্গার ভাঙ্গন আটকাতে কাজ শুরু শ্রীরামপুর পুরসভার ও ইরিগেশন দপ্তরের।

Spread the love

পঁচিশে সেপ্টেম্বর শ্রীরামপুরে গঙ্গার ভয়াল ভাঙ্গন দেখা যায় নেহেরু নগর কলোনিতে, আতঙ্ক ছড়ায় ওই এলাকাবাসীদের মধ্যে। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছিলেন শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী সাহা মহাশয় ও শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ সিং।

 

শ্রীরামপুর পৌরসভার পুরপ্রধান, তৎক্ষণাৎ এই বিষয়ে শ্রীরামপুরের মহকুমা শাসক, শ্রীরামপুরের সাংসদ, ও ইরিগেশন দপ্তরকে এই এলাকার গঙ্গার ভাঙ্গনের কথা জানান।

এই নিয়ে তারা আলোচনাতেও বসেন  জেলা শাসকের  সাথে। ইরিগেশন দপ্তরে চিঠিও দেওয়া হয়, ইরিগেশন দপ্তর থেকে এই ভাঙ্গন দেখেও যান।আজ থেকে কাজ শুরু হলো শাল বল্লা গঙ্গাধারে বসানো হচ্ছে, আশা করা যায় এই ভাঙ্গন রোখার কাজটা খুব তাড়াতাড়ি আমরা শেষ করতে পারবো, কারণ এলাকার বহু মানুষ আতঙ্কে দিন কাটিয়েছেন আতঙ্ক থাকাটাই স্বাভাবিক পাশেই ঘর বাড়ি যে কোন মুহূর্তেই ভেঙ্গে পড়ে যেতে পারত। ধন্যবাদ জানাই ডি এম, এসডিও সাহেব,এমপি মহাশয়কে ও ইরিগেশন দপ্তরকে হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

চেয়ারম্যান কাউন্সিল সন্তোষ সিং জানান আজ গঙ্গার এই ভাঙনের কারণ কেন্দ্রীয় সরকার গঙ্গায় ঠিকমতো ড্রেজিং করা হয় না ফলে পলি পরে আর একদিন ভাঙতে শুরু করে দেখার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের তবুও রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই তাদের এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ।

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *