জীবিত কাউন্সিলর এর স্মরণ সভা ডানকুনিতে।

Spread the love

জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত হিসাবে নাম এসেছিল ডানকুনি পুরসভার এক কাউন্সিলরের। অতপর সেই কাউনসিলর সূর্য দে নিজের সৎকার করতে চলে আসেন নিজেই শ্মশানে।

সেই কাউনসিলরেরই এবার স্মরণসভা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্মরণ সভায় এসে বললেন এতদিন ভগবানের হাতে ছিল জন্ম মৃত্যুর হিসাবে, এবার বিজেপির দৌলতে নির্বাচন কমিশনের হাতে রয়েছে জন্ম মৃত্যুর ক্ষমতা। এভাবেই কটাক্ষ করেছেন সংশোধক কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

স্মরণ সভা থেকে দাঁড়িয়ে তিনি বিজেপির আক্রমণ করে বলেন, জাতির জনক মহাত্মা গান্ধীর নামে একটি প্রকল্প চালু করা হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল মানরেগা, বিজেপি সরকার নতুন আইন করেসেই নাম পরিবর্তন করেছে। এটা সরাসরি মহাত্মা গান্ধীর অপমান।

একইসঙ্গে শুভেন্দু অধিকারী কে নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখনও ষাঁড়, কখনও পাঠা বলেন। কল্যাণ বলেন কাঁথির যে ষাঁড় ক্ষেপে গিয়ে ১ কোটি রোহিঙ্গা কে বাদ দেওয়ার কথা বলেছে কিন্তু যখন ড্রাফ লিস্ট বেরোলো তখন একজনও কি ঘুষ পাটিয়ার নাম দেখতে পেয়েছে ! শিক্ষা দীক্ষার অভাব রয়েছে যা পারে তাই বলে যায় এভাবেই শুভেন্দু অধিকারী কে নাম না করে আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, খসড়া তালিকা প্রকাশ হতেই মৃতের তালিকায় নাম দেখতে পাওয়া যায় ডানকুনি পৌরসভার ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দের। ইতি মধ্যেই এই ঘটনায় BLO এবং AERO কে শোকজ করেছে নির্বাচন কমিশন।সেদিন মৃতের তালিকায় নাম দেখে সটান স্বশানে চলে যান সূর্য, নিবার্চন কমিশনকে কটাক্ষ করে তাকে দাহ করার আহবান জানান তিনি, এবার এক কাঠি বাড়িয়ে স্বরণ সভার আয়োজন তৃণমূলের। স্বরণ সভায় উপস্থিত ছিলেন সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *