দেশের বিজেপি সরকারের জনবিরোধী নীতি এবং এ রাজ্যের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কংগ্রেসকে সমর্থন করুন। শুভঙ্কর সরকার

Spread the love

শুক্রবার এক তরফা ভাবে লোকসভায় সংবিধান সংশোধন বিল আনতে গিয়ে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এর থেকেই প্রমাণ হয দেশের মানুষ তানাশাহী সরকারকে চায় না, শনিবার সকালে শ্রীরামপুর বটতলায় শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার কংগ্রেস কর্মীদের নিয়ে ভোট প্রচারে বেরিয়েছিলেন। এরই ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই ভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।

শুভঙ্কর বাবু বলেন কেন্দ্রের বিজেপি সরকার গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে, তার বিরুদ্ধে সমস্ত বিরোধী দলগুলি একজোট হয়েছে। তারই জন্য লোকসভায় এক তরফা ভাবে বিল আনতে গিয়ে ধাক্কা খেলো বিজেপি , শুভঙ্কর বাবু বলেন সবে তো শুরু এখন ও পিকচার অনেকটাই বাকি আছে। তিনি বলেন বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল আছে,তাদের আলাদা আলাদা নীতি আছে, কিন্তু বিজেপির জনবিরোধী কার্যকলাপের জন্য এই সমস্ত দলগুলি এক কাট্টা হয়েছে,তার প্রমাণ শুক্রবার লোকসভায় বিজেপি হাড়ে, হাড়ে টের পেয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভঙ্কর বাবু জানান এস আই আরের নামে বিজেপি নির্বাচন কমিশন কে দিয়ে এ রাজ্যের মানুষের গণহারে ভোট কেটেছে , শুভঙ্কর বাবু বলেন কংগ্রেস প্রথম থেকেই এর বিরোধিতা করেছে, এবং গত পরশু দিন সুপ্রিম কোর্ট আবার একটি এস আই আর নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে তাতে বলা হয়েছে নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট ফ্রিজ করে রেখেছিল,তা করা যাবে না,যাদের নাম কাটা গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইবুনাল গঠিত হয়েছে,সেই ট্রাইবুনালে গিয়ে যদি বাদ পড়া ভোটাররা তাদের নিজেদের নাম ভোটের দুদিন আগে পর্যন্ত ভোটার লিস্টে তুলতে পারেন তাহলে তারা এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন।

এদিন বটতলা থেকে কংগ্রেস প্রার্থীর প্রচার শুরু হয়ে জে এন লাহিড়ী রোড দিয়ে এগিয়ে যায়, এই সময় শুভঙ্কর বাবুকে দেখে পথ চলতে বহু মানুষ এগিয়ে এসে তার সঙ্গে হাত মেলান,অভিনন্দন জানায়। শুভঙ্কর বাবু তাদের জানান এ রাজ্যের শিল্প সংস্কৃতি এবং গণতন্ত্র রক্ষার তাগিদে তারা যেন আবার কংগ্রেসকে ক্ষমতায় ফিরিয়ে আনেন।

 

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *