নিজস্ব সংবাদদাতা হুগলি :-রিষড়া পুর এলাকার ২৩ টি ওয়ার্ডে পথশ্রী প্রকল্পে সাত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, বরাদ্দকৃত এই টাকায় পুরসভার মোট ২৩ টি ওয়ার্ডে ৭ কিলোমিটার রাস্তা সারাইয়ের পাশাপাশি এক কিলোমিটার নতুন রাস্তা তৈরি করা হবে এই প্রকল্পের আওতায়।
শনিবার সকালে পুরসভার ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় সভাগৃহে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়ে পৌর প্রধান বিজয় সাগর মিশ্র জানান আমাদের রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম স্বপ্নের প্রকল্প হচ্ছে পথশ্রী, শহর থেকে প্রত্যন্ত এলাকার মানুষের সুবিধার্থে পথশ্রী প্রকল্পে, আমাদের পুর এলাকায় পথশ্রী প্রকল্পে সাত কিলোমিটার রাস্তা তৈরি করার জন্য সাত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, আমাদের এখানকার ২৩ টি ওয়ার্ডে পথ শ্রী প্রকল্পের রাস্তা গুলি একদিকে যেমন মেরামত করা হবে,তার পাশাপাশি নতুন রাস্তাও তৈরি করা হবে। এখানকার এক নম্বর ওয়ার্ডের একটি কাচা রাস্তা আছে, যেটা ওয়েলিংটন জুট মিলের কাছে সেই রাস্তা টি সম্পূর্ণ নতুন ভাবে তৈরি করা হবে, এছাড়াও চার নম্বর রেলগেট থেকে পুর এলাকার সীমানা পর্যন্ত মেস্ট্রিক রাস্তা তৈরি করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজয় বাবু বলেন যেহেতু রিষড়া একটা শিল্পাঞ্চল এলাকা এখানে অনেকগুলি ছোট বড় শিল্প রয়েছে, ফলেএখানকার রাস্তার উপর দিয়ে কারখানার ভারী মালপত্র নিয়ে যান বাহন গুলি চলাচল করে, আমরা কারখানা কর্তৃপক্ষদের কাছে অনুরোধ করেছি যাতে একটা ওয়েট লিমিট তাঁরা মেন্টেইন করেন, এর সঙ্গে সঙ্গে বিজয় বাবু বলেন শুধুমাত্র পথশ্রী প্রকল্পেই নয় আমাদের রিষড়া পৌরসভা একটা স্বয়ংসম্পূর্ণ অত্যাধুনিক শহরে পরিণত হয়েছে, কয়েকদিন আগেই এখানকার লেলিন গ্রাউন্ড টি নতুনভাবে নির্মাণ করা হয়েছে, যেটা এই জেলার সবথেকে আধুনিকতম খেলার মাঠ হিসেবে পরিগণিত হয়েছে ক্রীড়া মোদী মানুষের কাছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমাদের পৌরসভা নাগরিকদের সুখ স্বাচ্ছন্দের দিকে সর্বদা নজর রাখছে।
