যারা হাঁটাচলা করতে পারেন না, নড়াচড়া করতে পারেন না তাদেরকে আনন্দ দিতে পূজা পরিক্রমায় সত্য সাঁই সেবা ফাউন্ডেশন।

Spread the love

শ্রীরামপুরের চেশায়ার হোম। যেখানে আমাদের প্রতিবন্ধী ভাই বোনেদের রেখে দেখা শোনাও করা হয়, তাদের চিকিৎসা খাওয়া-দাওয়া ঘুমানো সবই এই চেশায়ার হোমে করা হয়। আর তাদের নিয়েই, পূজা পরিক্রমায় সত্য সাঁই সেবা ফাউন্ডেশন।

প্রতিবন্ধী ভাই-বোনেরা যাতে দুর্গাপূজা আনন্দের সঙ্গে কাটাতে পারে তার জন্যই এই উদ্যোগ। শ্রীরামপুরের বিভিন্ন পূজা মন্ডপ তাদের ঘুরিয়ে দেখানো হয় যদিও তারা হাঁটতে পারেন না বলে অটোতে চেপেই মন্ডপ ও দুর্গা প্রতিমা দর্শন করেন।

তাদেরকে গাড়ি থেকে নামানো খুবই কষ্টের জানালেন উদ্যোক্তারা। শ্রীরামপুরের বান্ধব সংঘ, মিতালী সংসদ, প্রদীপ স্মৃতি সংঘ, চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব ঘুরে তারা চলে যান সিমলা সাত ঘড়ার দিকে, এখান থেকে ঠাকুর দর্শন করে চলে যান প্রবাস নগরে নেতাজি মোড়ের সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে।

এই ভাই-বোনেরা জানান ঠাকুর দেখতে বেরিয়ে আমাদের খুব ভালো লাগছে। এমনিতে তো আমরা বের হতে পারি না কে নিয়ে ঘোরাবে আমাদের তাই এনাদের এই উদ্যোগ আমাদের খুবই আনন্দ দিয়েছে। সত্য সাঁই সেবা ফাউন্ডেশন এর সদস্য দেবাশীষ লাহিড়ী, বিশ্বজিৎ লাহিড়ী তারা জানান, আমাদের এই প্রতিবন্ধী ভাই বোনেরা তো হাঁটাচলা নড়াচড়াও ঠিকমতো করতে পারেন না দুর্গা পূজার দিনে আমরা আনন্দ করবো তারা করবে না, ঘরে বসে থাকবে সেই কারণেই আমরা বহু বছর ধরেই এই পঞ্চমীর দিনেই এই ভাই বোনেদের নিয়ে বেরিয়ে পড়ি ঠাকুর দর্শনে।

এমনি আর কিছুই নয় এই দিনগুলো একটু আনন্দ ভাগ করে নেওয়া। সাইবাবা বলেছেন সকলকে ভালোবাসো। তার আশীর্বাদ নিয়েই তাই আমরা এই ভাইবোনদের নিয়ে পুজোর কটা দিন আনন্দে কাটাতে চাই। মা দুর্গার কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকেন প্রতিবছর আমরা যেন এই ভাবেই এই প্রতিবন্ধী ভাইবোনদের নিয়ে আনন্দ উপভোগ করতে পারি। প্রায় ৮০ জন প্রতিবন্ধী ভাই-বোনেদের নিয়ে তারা পূজা পরিক্রমা করলেন।

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *