নিজস্ব সংবাদদাতা হুগলি শ্রীরামপুর:- বিশ্বকর্মা পুজোর জন্য চলছিল ঝাড়পোঁছ,হুগলির শ্রীরামপুরে একটি সুতো কলে আগুন।আগুনে পুরে ছাই সুতো কলের সব কিছু।

শ্রীরামপুর ভাট্টাচার্য গার্ডেন এলাকায় সর্দার পাড়ায় বহু পুরোনো সুতো তৈরি কারখানায় বারোটা নাগাদ আগুন লাগে। স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ রায় জানান বিশ্বকর্মা পুজোর জন্য কারখায় পরিস্কারের কাজ চলছিল। সেই সময়ই হয়তো ইলেকট্রিকে শর্ট শার্কিট হয়ে আগুন লেগে যায়। অনেক টাকার ক্ষতি হয়ে গেল। প্রথমে ওই কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ভয়ঙ্কর রূপ নেয়। গোটা কারখানায় আগুন ছড়িয়ে পরে।

খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
যদিও দমকল কর্মী জানান রাস্তা এত শুরু গাড়ি নিয়ে আসার খুব অসুবিধা আমাদের পাম্প চলছে সামনে পুকুর আছে দলের কোন সমস্যা নেই, আগুন নিয়ন্ত্রণে।এদিকে আগুন লাগার খবর পেয়ে চলে আসেন স্থানীয় রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জন প্রতিনিধি।
পুজোর আগে কারখানার সবকিছু পুড়ে যাওয়ার ব্যাপক ক্ষতি হয়েছে।
