শ্রীরামপুর পুরসভার পরিচালনায় শুরু হল শ্রীরামপুর হেরিটেজ এন্ড টুরিজম ফেস্টিভ্যাল।সোমবার এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবের সূচনা করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন,উত্তরপাড়া,কোন্নগর শ্রীরামপুর, পুরসভার পুরপ্রধান যথাক্রমে দিলীপ যাদব,স্বপন দাস ও গিরীধারী শাহ এবং শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকার।
প্রতিবছর বড় দিন উপলক্ষে সেন্ট ওলাভ গির্জা সাজিয়ে তোলা হয়।বড়দিন পালিত হয়।কিন্তু শ্রীরামপুর পুরসভা পার্ক স্ট্রীটের আদলে গতবার থেকে বড় দিনের আগে থেকেই পর্যটন ও হেরিটেজ উৎসব পালিত হচ্ছে।চার্চের সামনে নানা আলো দিয়ে সাজানো হয়েছে।উৎসব উপলক্ষে এনএস অ্যাভিনিউ, সেন্ট ওলাভ গির্জার সামনে নানা জায়গা আলোয় সাজানো হয়েছে।২১ ডিসেম্বর থেকে মেলা চলবে ২ রা জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন থাকবে সঙ্গীত সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা।
শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী শাহ বলেন,শ্রীরামপুরে অনেক স্থাপত্য আছে।চার্চকে নিয়ে একটা উন্মাদনা থাকে বড় দিনের সময়।তাই আমরা ভেবেছি বর্তমান প্রজন্মের কাছে সেই বিষয় গুলোকে তুলে ধরতে।পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন,শ্রীরামপুরের এই উৎসবে পরিবহন দপ্তর থেকে একটি ভেসেল দেওয়া হচ্ছে।চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ কুমার সিংহ বলেন, শ্রীরামপুর নতুন ভাবে সেজে উঠেছে। বাইরে থেকে লোকজন শহরে ফিরছে।এটা আমাদের সবচেয়ে বড় পাওনা।সোমবার এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবের সূচনা করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন,উত্তরপাড়া,কোন্নগর শ্রীরামপুর, পুরসভার পুরপ্রধান যথাক্রমে দিলীপ যাদব,স্বপন দাস ও গিরীধারী শাহ এবং শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকার।
প্রতিবছর বড় দিন উপলক্ষে সেন্ট ওলাভ গির্জা সাজিয়ে তোলা হয়।বড়দিন পালিত হয়।কিন্তু শ্রীরামপুর পুরসভা পার্ক স্ট্রীটের আদলে গতবার থেকে বড় দিনের আগে থেকেই পর্যটন ও হেরিটেজ উৎসব পালিত হচ্ছে।চার্চের সামনে নানা আলো দিয়ে সাজানো হয়েছে।উৎসব উপলক্ষে এনএস অ্যাভিনিউ, সেন্ট ওলাভ গির্জার সামনে নানা জায়গা আলোয় সাজানো হয়েছে।২১ ডিসেম্বর থেকে মেলা চলবে ২ রা জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন থাকবে সঙ্গীত সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা।
শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী শাহ বলেন,শ্রীরামপুরে অনেক স্থাপত্য আছে।চার্চকে নিয়ে একটা উন্মাদনা থাকে বড় দিনের সময়।তাই আমরা ভেবেছি বর্তমান প্রজন্মের কাছে সেই বিষয় গুলোকে তুলে ধরতে।পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন,শ্রীরামপুরের এই উৎসবে পরিবহন দপ্তর থেকে একটি ভেসেল দেওয়া হচ্ছে।চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ কুমার সিংহ বলেন, শ্রীরামপুর নতুন ভাবে সেজে উঠেছে। বাইরে থেকে লোকজন শহরে ফিরছে।এটা আমাদের সবচেয়ে বড় পাওনা।
