বিধানসভা নির্বাচনের হাতে গোনা আর মাত্র কয়েক মাস বাকি, এরই মধ্য সব দলই প্রচারে শান দিতে আরম্ভ করেছে , এর ই মধ্যে বিজেপি বেশ কিছুদিন ধরে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় রাজ্য সরকারের বিভিন্ন কাজের বিরোধিতা করে চার্জশিট প্রকাশ করছে।

সেই চার্জশিটে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তারা বিরোধিতা করছে। গতকাল শ্রীরামপুরের বিজেপির পক্ষ থেকে এমনই একটি চার্জশিট প্রকাশ করা হয়। কিন্তু চার্চ শিটে কোন প্রকাশকের নাম না বা তথ্য না থাকায় তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।রবিবার মাহেশ একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরের কল্যাণ বাবু বলেন বিজেপি অত্যন্ত নোংরা ভাবে এই ধরনের কাজ করে চলেছে,এই চার্চসীটে প্রকাশক বা প্রিন্টার্স কোন নাম নেই, এটা আইনবিরুদ্ধ, আমাদের দলের পক্ষ থেকে বিজেপির এই নোংরা খেলার বিরুদ্ধে প্রতিটি থানায় আমরা অভিযোগ জানাচ্ছি,সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হবে এবং এ ব্যাপারে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব।
