সিঙ্গুরের ইন্দ্র খালি সভামঞ্চ থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী তুলে দিলেন উপভোক্তাদের হাতে।

Spread the love

বিধানসভা ভোট কে পাখির চোখ করে বুধবার সিঙ্গুরের ইন্দ্রখালির সভামঞ্চ থেকে রাজ্যের উন্নয়নের ফিরিস্তি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যার মধ্যে বাংলার বাড়ি প্রকল্প ছিল অন্যতম। এ ছাড়া ঘাটাল মাষ্টার প্ল্যানের শিলান্যাস ও করেন মুখ্যমন্ত্রী।

এ দিন কেন্দ্রের বিজেপি সরকার কে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র টাকা আটকে রাখলেও রাজ্য সরকার দ্বিতীয় পর্যায়ে বাংলার বাড়ি প্রকল্পে প্রায় ২০ লক্ষ উপভোক্তার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বাড়ির জন্য ১ লক্ষ ২০ টাকা পৌঁছে যাবে।তার জন্য সরকারের মোট ব্যয় ২৪১৮০ কোটি টাকা।যদিও প্রথম পর্যায়ে ১২ লক্ষ উপভোক্তা কে বাংলার বাড়ির টাকা দেওয়া হয়েছে।এরফলে গ্রাম বাংলার গৃহহীন বা কাঁচা ঘরে থাকা মানুষেরা পাকা বাড়ি পেয়েছে।সব মিলিয়ে প্রায় ৩২ লক্ষ পরিবার উপকৃত হয়েছেন বলে মুখ্যমন্ত্রী দাবি করেন।

এ দিন সভা মঞ্চে উঠে মুখ্যমন্ত্রীর হাত থেকে বাংলার বাড়ির টাকা নেন উপভোক্তা শৈলেণ কোলে।তিনি বলেন,আমাদের বাড়ির ভগ্ন দশা। ছেলে মেয়ে নিয়ে থাকতে পারছিলাম না।মুখ্যমন্ত্রী কথা দিয়ে ছিলেন।আমাদের মতো গরীবের বল ও ভরসা দিদি।

 

 

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *