নিজস্ব সংবাদদাতা হুগলি শ্রীরামপুর:- পুরী বেড়াতে গিয়ে জগন্নাথ দর্শনের পরেই ইচ্ছে হয় কোনারকের সূর্য মন্দির দেখার,

সেই ইচ্ছাই এবার দুর্গা পূজায় পূরণ করতে চলেছে শ্রীরামপুরের পাঁচের ও ছয়ের পল্লীর সার্বজনীন ব্যবসায়ী সমিতির পুজো উদ্যোক্তারা, এবারে তাদের পূজা মন্ডপটি কোনারকের সূর্য মন্দিরের আদলে তৈরি হতে চলেছে।

জুন মাসে খুঁটি পূজার মধ্য দিয়ে শ্রীরামপুরের ৫ ও ৬ এর পল্লী ব্যবসায়ী সমিতির যা গান্ধী ময়দান বা আর এম এস মাঠের পুজো বলে পরিচিত, তার সূচনা করেন শ্রীরামপুরের সাংসদ শ্রী কল্যান বন্দ্যোপাধ্যায়, তিনি এই পুজোর সভাপতিও

তিনি ওই সময়ই ঘোষণা করেছিলেন এবারে পুজোর নতুন চমক কোনারকের সূর্য মন্দির, এখানকার পুজোর সাথে মানুষের অনেক আবেগ জড়িয়ে রয়েছে তাই আমরা প্রতিবছরই নতুন কিছু চিন্তাভাবনা নিয়ে আসার চেষ্টা করি আশা করি এ বছরও পুজোর কটা দিন সুন্দর ভাবে কাটবে।
এই পূজার আরেক কর্মকর্তা সন্তোষ মোহন সিং (পাপ্পু) জানান এবছর লক্ষাদিক লোকের ওপর ভিড় হবে আমাদের এই গান্ধী ময়দানে উনারকের সূর্য মন্দির দেখতে মানুষের ঢল নামবে। ভিড় সামলানোর জন্য প্রশাসনের পাশাপাশি আমরা প্রায় ২০০ জন বেসরকারি সিকিউরিটির ব্যবস্থা করেছি যাতে আগত দর্শনার্থীদের কোনরকম অসুবিধা সম্মুখীন হতে না হয়।পাশাপাশি এই মন্ডপের ঢোকা এবং বেরোনোর ব্যবস্থা যথেষ্ট সুন্দর ভালো করেছি। আমরা চাই সূর্য মন্দির দেখতে প্রচুর দর্শনার্থী আসুক তারা দেখুক আনন্দ করুক আমাদের সঙ্গে। মা দুর্গার পুজো তাই এই কটা দিন আমরা চাই সবকিছু ভুলে আনন্দে থাকতে সবাইয়ের সাথে।
মন্ডপ যদি তৈরি করছেন সেই বাবাই বাবু জানান এই মন্ডপটি বাঁশের কাজের সাথে সাথে প্লাই ও ফাইবারের কাজও থাকছে প্রায় আড়াই মাস ধরে এই মন্ডপের কাজ চলছে, মহালয়ার পরের পরের দিনই আমরা মন্ডপটি সম্পূর্ণরূপে তৈরি করে দেব।
