ক্রেতা সেজে সোনার দোকানে লুট।আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানের ভিতরে থাকা ক্রেতাদের থেকেও লুটপাট চালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে হুগলির ডানকুনি থানা এলাকায়।

আজ বিকেলে পাঁচজনের এক দুষ্কৃতীর দল, ডানকুনি থানা এলাকার একটি সোনার দোকানে ক্রেতা সেজে আসে। দোকানের কাছে বাইকে করে এই দুষ্কৃতীরা আসে, তারা দলে পাঁচজন ছিল। তারা সিঁড়ি দিয়ে দোকানে উঠে আসে, তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র,অভিযোগ দোকানের ভিতরে ঢুকে ক্রেতাদের ওই আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে লুটপাঠ শুরু করে, দোকানের মালিক কে আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় আঘাত করে, অন্যান্য ক্রেতাদের বেঁধে রেখে লুটপাট চালায়, কৃতাদের কাছে তার কাছে থাকা সোনার জিনিস কেড়ে নেয় তারা। প্রায় কুড়ি মিনিট ধরে এই লুটপাট চলে। খবর পেয়ে ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ। দোকানের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।