দুর্গাপূজা কার্নিভালের প্রস্তুতি দেখতে রাস্তায় পুরসভা ও পুলিশ প্রশাসন।

Spread the love

নিজস্ব সংবাদদাতা হুগলি শ্রীরামপুর :- আর কটা দিন বাকি পুজো শুরু হতে, আগামী রবিবার থেকে পুজো শুরু তাই চারিদিকে আনন্দের উচ্ছ্বাস। হুগলির শ্রীরামপুরে এই দুর্গাপূজা নিয়ে মেতে উঠেছে আজ থেকে আসি সবাই। এদিকে শ্রীরামপুরের প্রশাসনিক কর্তারাও নেমে পড়েছেন রাস্তা যাতে পুজোর কটা দিন মানুষের কোন অসুবিধা না হয় সেটাই তাদের কাছে বড় চ্যালেঞ্জ।

আর পুজো শেষ হলে আগামী ৪ঠা অক্টোবর হুগলি শ্রীরামপুরে হতে চলেছে প্রতিবছরের ন্যায় পূজা কার্নিভাল তারই প্রস্তুতি চলছে। আজ সকাল বেলায় রাস্তায় নেমে পড়েছেন শ্রীরামপুরের মহকুমা শাসক, ডিসিপি অর্ণব বিশ্বাস, শ্রীরামপুর পৌরসভা পৌর প্রধান গিরিধারী সাহা, কাউন্সিলর শান্তা গাঙ্গুলী, অসীম পন্ডিত ও অন্যান্য আধিকারিকরা। এই কার্নিভাল শ্রীরামপুরের জগন্নাথ মন্দিরের কাছ থেকে শুরু হয়ে শেষ হয় শ্রীরামপুর বটতলার মোড়ে।

তারই প্রস্তুতি দেখতে রাস্তায় পুলিশ প্রশাসন ও পৌরসভার আধিকারিকরা। শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস জানান কিছুদিন আগে হুগলির ডিএম ও ও এসপি সাহেব আমাদের নিয়ে আলোচনা করেন,কোথায় কিভাবে মঞ্চ করা হবে।দুর্গাপূজার কার্নিভালের শোভাযাত্রা প্রতিমা কিভাবে রাস্তা দিয়ে যাবে এইসব বিষয় খতিয়ে দেখছি পি ডব্লিউ ডি পৌরসভা আমরা সবাই মিলে রাস্তায় নেমেছি। শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সাহা জানান গত বছরের ন্যায় এ বছরও দুর্গাপূজার কার্নিভাল হবে আমরা পৌরসভার তরফ থেকে যা যা সাহায্য করার আমরা করবো এই দুর্গাপূজা কার্নিভাল যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটাও আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। পাশাপাশি আমাদের সাথে পুলিশ প্রশাসন থাকছে যাতে সুষ্ঠুভাবে এই দুর্গাপূজা কার্নিভাল সম্পন্ন হয় সেটাই আমাদের কাম্য।

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *