নরেন্দ্র মোদিকে দেব দেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত,বললেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি।

Spread the love

নরেন্দ্র মোদিকে পুশব্যাক করে দেব-দেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। কারণ ওনার জন্ম বায়োলজিক্যাল নয়, স্পিরিচুয়াল-দাবী করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি।

 

আজ উত্তরপাড়ায় এক অনুষ্ঠানে গিয়ে কল্যাণবাবু আরো বলেন শিব, কালী কিংবা রাম এরা কেউই ভারতীয় সিটিজেন নয় কারণ এদের বায়োলজিক্যাল জন্ম হয়নি। সে ক্ষেত্রে নরেন্দ্র মোদি ও বলেছিলেন তার জন্ম স্পিরিচুয়াল,তাহলে তিনিও ভারতীয় সিটিজেন নয় তাই তাকে পুশব্যাক করে দেবদেবীর কাছে পাঠিয়ে দেয়া উচিত।

বাংলা আমাদের কাছে প্রধান ভাষা,আমরা সেই ভাষাতেই কথা বলব। কাজেই সেই ভাষাকে কেউ ছোট করলে তার বিরুদ্ধে আমরা গর্জে উঠবো।

ভোটার লিস্টে নাম না থাকলে সে ভারতীয় নয় এটা কে বলছে? কেউ ভোট দিতে চাইলে নাম তুলবে, ভোট দিতে না চাইলে নাম তুলবে না এর সাথে ভারতীয়র কি সম্পর্ক আছে।

তাই এর বিরুদ্ধে সারা বাংলা ব্যাপী, ভারতব্যাপী আন্দোলন করতে হবে কারণ আমরা কারোর লাল চোখ সহ্য করব না, এবং নরেন্দ্র মোদী জেনে রাখুন এই বাঙালি দের রোষে আপনাকে প্রধানমন্ত্রী থেকে সরে যেতে হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *