পুরসভার নোটিশ দেওয়ার পরেও কাজ না হওয়ায় ভাঙ্গা পড়লো বেআইনি বেশ কয়েকটি খাটাল।
হুগলির ডানকুনি পুর এলাকার ঘটনা। অভিযোগ ডানকুনি পুর এলাকার অন্যতম খাল লাগোয়া বেশ কয়েকটি খাটাল কে সরানোর নোটিশ দিয়েছিল পুরসভা কিন্তু সেই নোটিশ অনুযায়ী তারা না শুনলে আজ পুরো কর্তৃপক্ষ পুলিশকে সাথে নিয়ে ভেঙে দেয় সেই খাটাল। মূলত যার অন্যতম কারণ খাটালের বর্জ্য পড়ে ক্ষতি হচ্ছে এলাকার অন্যতম খাল। কয়েক কোটি টাকা খরচ করে বছরখানেক আগেই সংস্কার হয়েছিল এই খাল। যদিও খাটাল মালিকদের অভিযোগ এই খাটাল গুলির দুধ কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার একটা বড় অংশের চাহিদা মেটায় কিন্তু এর ফলে তারা ব্যাপক সমস্যায় পড়বে।প্রশাসন বিকল্প ব্যবস্থা করুন।

ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম জানান আদালতের নির্দেশ অনুযায়ী এই ব্যবস্থা।আমরা খাটাল মালিকদের দীর্ঘদিন ধরেই সময় দেওয়ার পরেও তারা শোনেনি, আমরা চাইবো বাকি অংশের খাটাল মালিকরা দ্রুত সরানোর ব্যবস্থা করুক।