পুলিশের চাকরির পরীক্ষা দিতে এসে ভুল স্টেশনে নেমে পরেছিলেন,পরীক্ষা কেন্দ্রে যাওয়ার গাড়ি ভাড়া ছিলো না, পুলিশের গাড়ি করে পৌঁছে দিলেন চুঁচুড়া থানার সাব ইন্সপেক্টর।

পুলিশের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা দিতে এসেছিলেন পূর্ব বর্ধমানের সুরজ কুমার সাউ।তার পরীক্ষা কেন্দ্র ছিলো সাহাগঞ্জ শ্যামা প্রসাদ জাতীয় বিদ্যালয়ে।ব্যান্ডেলের বদলে ভুল করে চুঁচুড়া স্টেশনে নেমে পরীক্ষা কেন্দ্রে যেতে পারছিলেন না পরীক্ষার্থী।পুলিশের গাড়ি দেখে সাহায্য চান সুরজ।টোটো করে দিতে বলেন।চুঁচুড়া স্টেশন থেকে সাহাগঞ্জ যেতে চায় না,গেলেও যা ভাড়া চায় সেই টাকা তার কাছে ছিলো না।অবশেষে চুঁচুড়া থানার পুলিশ অফিসার সমীর কর্মকার পরীক্ষার্থীকে তার গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন।পরীক্ষা কেন্দ্রে সময় মত পৌঁছে পুলিশকে ধন্যবাদ জানায় সুরজ।পুলিশ সাহায্যে পুলিশের চাকরির পরীক্ষা দিতে পারলেন পরীক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা যায়,চুঁচুড়া শহরে বেশ কয়েকটি স্কুলে এস আই এর পরীক্ষা কেন্দ্র করা হয়।সেখানে অন্য জেলা থেকে বহু পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেন।তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সকাল থেকেই পুলিশ নজর রাখে।বাইক ও গাড়ি করে টহল দিতে দেখা যায় পুলিশকে।
পূর্ব বর্ধমানের শর্মা পাড়া কদমতলার বাসিন্দা সুরজ সাউ অভাবী মেধাবী ছাত্র।বর্ধমান স্টেশন থেকে ট্রেনে করে চুঁচুড়ায় নামেন।শ্যামা প্রসাদ স্কুল যেখানে তার পরীক্ষার সিট পরে সেখানে যেতে ব্যান্ডেল স্টেশনে নামতে হয়।কিন্তু ভুল করে সে চুঁচুড়ায় চলে আসে।তারপর পুলিশের সাহায্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়।
