নিজস্ব সংবাদদাতা হুগলি:- প্রাকৃতিক(সিএনজি) গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি উল্টে বিপত্তি মগড়ায়।

হুগলির মগড়ার একটি গ্যাস সার্ভিস স্টেশন থেকে ৪৫ টা সিলিন্ডার বোঝাই করে উলুবেরিয়া যাচ্ছিল একটি গাড়ি।মগরা রেলওভারব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি।প্রচন্ড শব্দ হয়।গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরোতে শুরু করে। রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয় আশেপাশের দোকান পাট বন্ধ করে দেওয়া হয়।
দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয় আসে মগরা থানার পুলিশ।
