প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি হওয়া বাকি পদক উদ্ধার করল পুলিশ। ঘটনায় আরো দুজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে।

Spread the love

প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি হওয়া বাকি পদক উদ্ধার করল পুলিশ।

 

ঘটনায় আরো দুজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার দিন প্রতিবেশীদের মাধ্যমে প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরী জানতে পারেন তার বাড়িতে চুরি হয়েছে। বাড়িতে ঢুকে কান্নায় ভেঙে পড়েন তিনি। তারপর গত রবিবার উদ্ধার হয়েছিল প্রচুর সংখ্যক পদক, আজ বাকি থাকা আরো পদক উদ্ধার করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। যার মধ্যে অন্যতম রয়েছে পদ্মশ্রী পুরস্কার।

পদক উদ্ধারে খুশি বুলা চৌধুরী।

 

তিনি পুলিশের এই কাজে খুবই খুশি,তিনি জানান,ভেবে ছিলেন তার চুরি হয়ে যাওয়া পদক গুলি আর ফিরে পাবেন না,কিন্তু তার ভাবনা যে ভুল,তা প্রমান করে দিলেন হুগলি পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *