বায়োগ্যাস ইউনিট তৈরি করে, পুরসভার আয়ের উৎস,বেকার যুবকদের কাজের সুযোগের আশায় রিষড়া পুরসভার পুরো প্রধান বিজয় মিশ্র।

Spread the love

রিষড়া পুরসভার উন্নয়নের নতুন একটি পালক যোগ হলো। প্রতিদিন রিষড়া পুর এলাকার এলাকায় সাফাই কর্মীরা বিভিন্ন বাড়ি অলিগলি থেকে যে পচনশীল এবং অপচনশীল জঞ্জাল সংগ্রহ করেন সেই সমস্ত বর্জ্য পদার্থ কে রিসাইকেল করে আবার নতুনভাবে বিভিন্ন জিনিসপত্র তৈরি করার একটি ইউনিটের উদ্বোধন হলো। রিষড়া পুরসভার মেলা প্রাঙ্গণ থেকে এই ইউনিটটির উদ্বোধন করলেন পুর প্রধান বিজয় সাগর মিশ্র। তিনি জানান প্রতিদিন আমাদের সাফাই কর্মীরা যে সমস্ত জঞ্জাল সংগ্রহ করে তার মধ্যে রয়েছে পচনশীল জঞ্জাল থেকে আমরা উন্নত মানের সার তৈরি হচ্ছে যে সেই সার কৃষিকাজে এবং উদ্যান পালনে কাজে লাগছে, আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এটির বিক্রির দায়িত্বে রয়েছেন।

ইতিমধ্য খুব ভালো সাড়া পাওয়া গেছে, এছাড়াও যে সমস্ত অপচনশীল জিনিসপত্র যেমন ভাঙা কাঠ, প্লাস্টিক, ভাঙ্গা আসবাবপত্র তৈরি করব এদের মধ্যে যেমন গৃহস্থলীর জিনিসপত্র বালতি মগ গামলা চেয়ার টেবিল নতুন জিনিসপত্র তৈরি হবে। এটি হয়ে গেলে পৌরসভার একটি আয়ের দিক খুলে যাবে। এছাড়াও আমাদের এই মৈত্রী পথের কাছে ৩০ বিঘা জমি রয়েছে । সেই জমিতে একটি বায়ো গ্যাস ইউনিট তৈরি করার তৈরির পরিকল্পনা আমরা করেছি, ইতিমধ্যে সরকারের কাছে একটি ডি পি আর জমা দেয়া হয়েছে । এটিও হয়ে গেলে এখানে একটা আয়ের যেমন পথ হবে তেমনি কিছু বেকার যুবক চাকরি পাবে । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার পৌর সদস্য মনোজ গোস্বামী, জঞ্জাল বিভাগের সিআইসি সন্ধ্যা দাস, কঞ্জারভেন্সি ডিপার্টমেন্টের অনুপম সানকি, রিষড়া পুরসভার আধিকারিক তাপস ঘোষ।

 

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *