রিষড়ায় তৃণমূল প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচার

Spread the love

শুক্রবার সন্ধ্যায় শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ রিষড়ার ৭ নম্বর ওয়ার্ডের মৈত্রী পথের বিভিন্ন এলাকায় নিবিড় নির্বাচনী প্রচার করলেন তাঁর সঙ্গে ছিলেন রিষড়া পুর সভার পুরো প্রধান বিজয় সাগর মিশ্র। আগামী ২৯ তারিখে শ্রীরামপুর কেন্দ্রের নির্বাচন সেই নির্বাচনের দিন যত এগোচ্ছে ততই শ্রীরামপুরের টিএমসি প্রার্থীর প্রচার জমজমাট হয়ে উঠছে, এদিন প্রচারের ফাঁকে তৃণমূল প্রার্থী জানান এখন স্বাস্থ্য ব্যবস্থায় টর্শিয়ারি হেল্প কেয়ার সিস্টেম অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এবং এই মুহূর্তে সারা বিশ্বজুড়ে এই চিকিৎসা সিস্টেম চলছে, আমার চেষ্টা থাকবে যদি আমি এই কেন্দ্র থেকে নির্বাচিত হই তবে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাবো এবং টারশিয়ারি হেলথ সিস্টেম চালু করব, যেটা প্রাথমিক স্তর থেকে একেবারে মাল্টিস্পেসালিটির হসপিটাল এর যে চেন সেই চেন টি থাকবে।

তাতে সাধারণ মানুষের স্বাস্থ্য সমস্যা উন্নতি হবে, এর সঙ্গে সঙ্গে তিনি শ্রীরামপুরে পরিবহন ব্যবস্থা নিয়ে ও কথা বলেন, শ্রীরামপুর ইএসআই হাসপাতালের কাছে যে বাসস্ট্যান্ডটি রয়েছে সেখানে কিছু সমস্যা আছে, সেই ব্যাপারটা তার যেমন লক্ষ্য থাকবে তার সঙ্গে সঙ্গে 1928 সালে পশ্চিমবঙ্গের প্রাচীনতম প্রাইভেট বাস রুট তিন নম্বর রুট টি বন্ধ হয়ে গেছে, এই রুটের বাসগুলি এই এলাকার মানুষের কলকাতা সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল। এই রুটের বাস আবার চালু করা যায় এ ব্যাপারে যিনি পরিবহন মন্ত্রী হবেন তার সঙ্গে আমি কথা বলব।এর সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এখানে পাঠিয়েছেন। আমি অন্তত কুড়ি বছর এখানে রাজনীতি করব, কথা দিচ্ছি যে সমস্যা গুলি আছে সেগুলোকে আমি অচিরেই মেটাবার চেষ্টা করব অন্যদিকে পুর প্রধান বিজয় সাগর মিশ্র বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি উন্নয়নমূলক প্রকল্পের কাজের সুবিধা আমাদের এই শহরের মানুষ পেয়েছেন, এখানকার রাস্তাঘাট পানীয় জলের উন্নতি ঘটেছে তবে এখানকার মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা হেস্টিং মাঠটির সংস্কার করা, দাদা জিতলে আমার প্রথম কাজ হবে এই মাঠটি যাতে সংস্কার হয় সেই ব্যাপারে তন্ময় দার সঙ্গে কথা বলবো । এর ফলে এই এলাকার এক থেকে আট নম্বর ওয়ার্ডের যে সমস্ত ক্রীড়া প্রেমিক মানুষ আছেন তাদের উপকার হবে।

 

 

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *