সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে।

Spread the love

সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে।

প্রসূতি কেমন আছে তা জানানো হয়নি এই অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ।
জানা গেছে,
রিষড়া ১১ নম্বর ওয়াডের বাঙুর পার্ক ২ নং রেল গেটের বাসিন্দা রীনা দেবী গত নয় তারিখ রাতে ভর্তি হন প্রসব যন্ত্রণা নিয়ে।পুত্র সন্তানের জন্ম দেন সেদিন রাতেই মারা যায় সদ্যজাত। কাল বিকেলে দেহ দেয় হাসপাতাল।কিন্তু প্রসূতি মহিলা কেমন আছেন তা জানানো হয়নি।
পরিবারের অভিযোগ সময়ে সিজার করেনি হাসপাতাল তাই শিশুকে বাঁচানো যায়নি।বার বার বলার পরও দীর্ঘক্ষন বসিয়ে রাখা হয়েছিল নর্মাল ডেলিভারি করানোর জন্য। আজ সকালে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে রিনা দেবী মারা গেছে, এই খবরই তার বাড়ির লোকেরা হাসপাতালে সামনে ক্ষোবে ফেটে পড়েন।

শ্রীরামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। শ্রীরামপুর থানার আইসি সুখময় চক্রবর্তী হাসপাতালে দাঁড়িয়ে হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলে এবং ডাক্তারের সাথে কথা বলে ওই রিনা দেবীর বাড়ির লোকেদের ডাক্তারের সাথে কথা বলিয়ে দেন বাড়ির লোকেরা রিনা দেবীকে জীবিত অবস্থায় দেখে স্বস্তি বোধ করেন। যদিও হাসপাতালের পরিস্থিতি থমথমে।

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *