সিঙ্গুরে কর্মসূচিতে আসার পথে শুভেন্দু অধিকারী কে কালো পতাকা দেখান স্থানীয় বাসিন্দারা। হুগলির ডানকুনির টোল প্লাজা এলাকায়।চোরের পাশাপাশি জয় বাংলা শ্লোগান দিয়ে কালো পতাকা দেখায় শুভেন্দু অধিকারীকে।

পরে সিঙ্গুর সভা মঞ্চে এসে শুভেন্দু অধিকারী পাল্টা জবাব দেন।

ইলেকশন কমিশন তো রোহিঙ্গা ও বাংলাদেশিদের তাড়াবে, আর আমরা ও আপনারা সকলে মিলে তৃণমূলকে তাড়াবো-দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ হুগলি সিঙ্গুরে আলু চাষীদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার ডাকে অবস্থান বিক্ষোভ হয়। যে কর্মসূচিতে এসে শুভেন্দু আরো বলেন ২৬ শে আমার পাড়া থেকে তৃণমূলকে হটাতে হবে। পাশাপাশি তিনি বলেন
আমরা বহুবার বলেছি সিঙ্গুরে উনি সর্ষের ফুল ছড়ালেও কাজ হয়নি তেমনই মাছ চাষ করে লাভ হয়নি। কারণ সৎপথে উপার্জনকারী টাটা দের রড, সিমেন্ট,পাথর জমির সাথে মিশে গিয়ে বদলে গেছে জমির চরিত্র কিন্তু উন্মাদ মমতা ব্যানার্জি ,চাষ সংক্রান্ত কিছুই জানেন না তাই মমতা ব্যানার্জি সিঙ্গুরে যা করতে চেয়েছেন সব ফেল করেছেন।
প্রয়াত ও রতন টাটার কোম্পানি দয়া করে ৭৬৬ কোটি টাকায় সমঝোতা করে দয়া করেছেন, আমি কোম্পানির কর্মচারী হলে পশ্চিমবঙ্গ সরকারের কান মুলে দুই হাজার কোটি টাকা আদায় করতাম।