সোমবার থেকে শুরু হলো রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা।

Spread the love

নিজস্ব সংবাদদাতা হুগলি :-

সোমবার সকাল থেকে সারা রাজ্য জুড়ে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। হুগলি জেলাতেও এদিন সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দেখা গেছে পরীক্ষার্থীদের ভিড়। মোট ১৪৫ টি স্কুলে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে, এবছর মোট ৫৫ হাজার ৬৪৭ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দিচ্ছে তবে ছাত্রদের থেকে ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটাই বেশি।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে, লাগানো হয়েছে সিসিটিভি যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, ১০:৪৫ থেকে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে নটা ৪৫ এ পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্রের দরজা খুলে দেওয়া হয়, প্রত্যেকটি পরীক্ষার্থীর এডমিট কার্ড দেখে লাইন দিয়ে

পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয় ছাত্র ছাত্রীদের, এদিন অনেক পরীক্ষা কেন্দ্রের বাইরে দেখা যায় জনগনের প্রতিনিধির পক্ষ থেকে পরীক্ষার্থীদের সুবিধার্থে নানা ধরনের স্বাচ্ছন্দ্যদের ব্যবস্থা করা হয়। পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য জলের ব্যবস্থা করা তার সঙ্গে সঙ্গে যারা এ বছর যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ফুল এবং কলম দিয়ে আগাম শুভেচ্ছা জানানো হয়।এর সঙ্গে সঙ্গে এদিন সকালে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন হুগলি জেলা উচ্চ শিক্ষা স্কুল পরিদর্শক সত্যজিৎ মন্ডল, এবং হুগলি জেলা মাধ্যমিক পরীক্ষা ২০২৬ এর জয়েন্ট কনভেনার শুভেন্দু গড়াই। সব মিলিয়ে প্রথম দিনের পরীক্ষা এই জেলাতেই শান্তিপূর্ণভাবে কেটেছে।

 

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *