
স্কুলের উন্নয়ন নিয়ে সাংসদ ও বিধায়কের মধ্যে দ্বন্দ্ব,শেষ দেখে ছাড়বো হুমকি সাংসদ রচনা ব্যানার্জির।

অভিযোগ বৃহস্পতিবার হুগলির সাংসদ রচনা ব্যানার্জি চুঁচুড়ার বালিকা বাণী মন্দির স্কুলে যান তার সাংসদের এলাকা উন্নয়ন তহবিলের টাকায় তৈরি হওয়া স্মার্ট ক্লাসের কাজ খতিয়ে দেখতে।সেখানেই নিজের দলেরই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ শুনতে হয় তাঁকে।সাংসদের কাছে প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, স্মার্ট ক্লাসের কাজ বন্ধ করার জন্য বিধায়ক আগে স্কুলে এসে শিক্ষিকাদের শাসিয়ে গিয়েছেন। অকথ্য ভাষায় কথা বলেছেন। অভিযোগ শুনে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যান রচনা। এরপরই রচনা প্রধান শিক্ষিকাকে বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা স্কুলে স্মার্ট ক্লাস হচ্ছে আর আমার দলের বিধায়ক এসে শিক্ষিকাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন এটা মানা যায় না। আমি এর শেষ দেখে ছাড়বো। পাশাপাশি তিনি বলেন আমি এমপি,আমার তহবিলের টাকায় কি কাজ হবে সেটা আমি বুঝব। এলাকার বিধায়ককে আমি চিনি। ওঁর অনেক ভিডিও ভাইরাল হয়েছে। হয়তো ওনার বয়স হয়েছে তাই মাথা কাজ করছে না, তবে আমি এর শেষ দেখে ছাড়বো। প্রধান শিক্ষিকা এ নিয়ে সাংবাদিকদের কাছে কোন মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন যা বলার সাংসদকে বলেছি।

যদিও বিধায়ক অসিত মজুমদার বলেন সাংসদের বিরুদ্ধে আমি কোন কথা বলবো না যা বলার দল কে বলব।