হুগলির চাঁপদানি তে তৃণমূল প্রার্থীর জোরদার প্রচার।

Spread the love

হুগলির চাঁপদানি তে তৃণমূল প্রার্থীর জোরদার প্রচার।

বৃহস্পতিবার সকাল থেকে চাঁপ দানি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং গতবারের জয়ী বিধায়ক অরিন্দম গুইন এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীরামপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে গিয়ে বিগত পনেরো বছরে রাজ্যে ক্ষমতাসীন মা মাটি মানুষের সরকার যে সমস্ত কল্যাণমূলক কাজকর্ম গুলি রূপায়িত করেছেন তার বিস্তারিত তথ্য তুলে ধরেন।এ দিনের অরিন্দম বাবুর প্রচারকে ঘিরে স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অসংখ্য কর্মী তৃণমূলের পতাকা ফেস্টুন নিয়ে অরিন্দম গুইনের প্রচারে অংশ নেন।প্রচারের মাঝে অরিন্দম বাবু জানান যে বিগত বছরগুলিতে এর রাজ্যে সাধারণ মানুষের জন্য উন্নয়নের ডালা ভরে দিয়েছেন মা মাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জন্ম থেকে মৃত্যু প্রতিটি ক্ষেত্রে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, নুতন নুতন রাস্তাঘাট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, হাসপাতাল সহ ছোট ছোট অসংখ্য কারখানা আজ রাজ্যের কোনায় কোনায় তৈরি হয়েছে। অথচ এ রাজ্যের বিরোধী বিজেপি এবং সিপিএমের মতন

দলগুলি , ক্রমানয়ে মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছেন। বিভাজনের রাজনীতি করে বাংলার মহান কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধ্বংস করতে চাইছে, তবে বাংলার মানুষ এই ধরনের অপপ্রচার কখনই তা মেনে নেবে না, রাজনৈতিক সচেতন বাংলার মানুষেরা তৃণমূল সরকারের কাজের নিরিখে পুনরায় দিদিকে ২০২৬-এ আবার এ রাজ্যে ক্ষমতায় বসাবে।

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *