হুগলি শ্রীরামপুর রেল স্টেশন চত্বরে আ মরি বাংলা ভাষার পক্ষ থেকে রেলের নতুন বিশ্রামাগারের চত্বরে সমস্ত নামফলক ও বিজ্ঞপ্তি পটে বাংলা ভাষার ব্যবহারের দাবিতে বিক্ষোভ দেখান।

Spread the love

আ মরি বাংলা ভাষার পক্ষ থেকে আজ শ্রীরামপুর রেলস্টেশন চত্বরে রেলের ফাঁকা জায়গায় বিশ্রামাগার ও রেস্টুরেন্ট বানিয়েছে এখানকার সাইনবো(র্ড কোথাও বাংলা ভাষায় লেখা নেই।

 

তাই বাংলা ভাষার পক্ষ থেকে একটি ডেপুটেশন দিতে শ্রীরামপুর রেল স্টেশনের ম্যানেজার এবং স্টেশন মাস্টারের কাছে গেলে সেখানে দেখা যায় দুইজনের ঘরেই তালা বন্ধ।

 

 

এই কথা জানান আ মরি বাংলা ভাষার সম্পাদক সমীর সাহা মহাশয়। তারপর তারা শ্রীরামপুর রেল টিকিট কাউন্টারের পাশে বিশ্রামাগারও রেস্তোরাঁ,ঔষধের দোকানের চত্বরে বিক্ষোভ দেখান

 

 

 

,তারা জানান গতকাল শ্রীরামপুর পৌর প্রধান কে একটি চিঠি দিয়ে শ্রীরামপুরের সমস্ত ব্যবসায়ীদের কাছে আবেদন করেন তাদের সাইন বোর্ডেও যেন বাংলা ভাষায় লেখা থাকে। অন্য যেকোনো ভারতীয় ভাষাতে লেখা থাকতে পারে,তবু যেন বাংলা ভাষাকে আবশ্যিক করা হয়। কারণ পশ্চিম বাংলাতে বাংলা ভাষাকেই অবহেলিত করা হবে এটা চলতে পারেনা। শ্রীরামপুর পুরসভা বাংলা ভাষার ব্যবহার যাতে হয়, এই বিষয়ে ব্যবসায়ীদের অবগত করবেন বলে জানিয়েছেন। এইটার সাথে সাথে রেলের কাছে অনুরোধ করেছেন শ্রীরামপুর ডাউন প্লাটফর্মে একটি বুক স্টল ছিল প্রায় ৫২ বছরের পুরনো সেটিও কোন কারনে বন্ধ হয়ে যায়, সেই বুক স্টল যাতে আবার খোলা যায় তারও দাবি জানিয়েছে।শ্রীরামপুরের সংগঠন আ মরি বাংলা ভাষা রেলের ডিআরএম ও পূর্ব রেলের সিপিআর ওকে চিঠি দিয়ে জানিয়েছেন। শ্রীরামপুর শহর প্রথম বাংলা হরফে লেখার শহর এই শহর সংস্কৃতি জগতের শহর। রেলের এই ফাঁকা জায়গায় যদি একটি বুক স্টল করে তাহলে শ্রীরামপুর শহরবাসীদের খুবই উপকার হয় এটা আমাদের প্রস্তাব এটা কোন দাবি নয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *