৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি হওয়া পদক উদ্ধার করল পুলিশ।

Spread the love

প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি হওয়া পদক উদ্ধার করল পুলিশ। ঘটনায় কৃষ্ণা চৌধুরী নামে এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে।

 

গত শুক্রবার দিন প্রতিবেশীদের মাধ্যমে প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরী জানতে পারেন তার হিন্দমোটরের দেবাইপুকুর এলাকায় থাকা বাড়িতে চুরি হয়েছে। তারপর বাড়িতে ঢুকে কান্নায় ভেঙে পড়েন তিনি। তিনি জানান তার সাঁতার জীবনের গুরুত্বপূর্ণ পদক খোয়া গিয়েছে যা তার জীবনের অন্যতম। যেখানে রয়েছে পদ্মশ্রী মতো পুরস্কার। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সিআইডির একটি ফরেনসিক টিম বাড়িতে এসে নমুনা সংগ্রহ করে। তারপর রবিবার সকালে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অর্ণব বিশ্বাস জানান

 

তার খোয়া যাওয়া অধিকাংশ জিনিসই পুলিশ উদ্ধার করেছে, বাকি তদন্ত চলছে। খোয়া যাওয়া জিনিস উদ্ধারের পর খুশি বুলা চৌধুরী।

 

তিনি জানান পুলিশ এত তাড়াতাড়ি তার জিনিসগুলো উদ্ধার করতে পারবে ভাবেনি। তার জন্য তিনি পুলিশের পদস্থ কর্তাদের পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তিনি জানান পদ্মশ্রীর একটি ছোট মেডেল এখনো সন্ধান না পাওয়া গেলেও আশাবাদী পুলিশ বাকিগুলো উদ্ধার করতে পারবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *