
মা মাটি মানুষের সরকার আসার পর থেকে, অর্থাৎ পরিবর্তনের পর থেকে তৃণমূল সরকার গত ১৫ বছরে যা যা উন্নয়নের কাজ করেছেন তা মানুষের মাঝে তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য। বললেন বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো মহাশয়। আজ শ্রীরামপুর পুরসভা এলাকায় মাননীয়া মমতা ব্যানার্জির নির্দেশে উন্নয়নের পাঁচালী নিয়ে এলাকায় এলাকায় ঘুরে বেড়ালেন শ্রীরামপুর পুরসভার কাউন্সিলর ও বৈদ্যবাটি পুরসভার পুরো পিতা ও কাউন্সিলর সহ শ্রীরামপুর এলাকার বাসিন্দারা।
বৈদ্যবাটি পুরসভার পুরো প্রধান পিন্টু মাহাতো মহাশয় আরো জানালেন, কেন্দ্রে থাকা বিজেপি সরকার যেভাবে আমাদের তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজেআর্থিক বঞ্চনার মধ্য দিয়ে উন্নয়নের কাজকে স্তব্ধ করার চেষ্টা করছেন, এবং এস আই আর এর নাম নিয়ে বাংলায় যেভাবে নতুন নতুন নিয়ম এনে, বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার এই যে চক্রান্ত এবং বাংলার মানুষদের অপমান করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে,তার প্রতিবাদ এবং যে কর্মীরা পুরনো যারা বসে গেছেন তাদের কাছে গিয়ে তাদের সাথে আলোচনা করা, তাদেরকে এক্টিভ করা এবং যে কর্মীরা বয়স্ক যারা বাড়ি থেকে বের হতে পারছেন না তাদেরকে বাড়ি গিয়ে সম্মান জানানো, ওয়ার্ডের সম্মানীয় ব্যক্তিদের সম্মান জানানো এবং বি এল ও টু যেটা অভিষেক ব্যানার্জি বলেছেন বি এল টু দের যারা এই দুই মাস ধরে সমানে কাজ করে চলেছেন তাদের সম্মান জানানো, এই ভাবেই আমরা একটি ওয়ার্ডে সারাদিন ধরে এই কর্মসূচি পালন করছি। উন্নয়নের দিক দিয়ে যা যা কাজ সরকার করছেন যেমন কন্যাশ্রী, রুপশ্রী, লক্ষীর ভান্ডার, বার্ধক্য ভাতা, সমব্যথী, স্বাস্থ্য সাথী, এই সমস্ত কিছু নিয়েই আমরা ওয়ার্ডে ওয়ার্ড মানুষের কাছে যাচ্ছি।
