নবরুপে সুসজ্জিত হল হুগলির রিষড়া লেলিন মাঠ। শনিবার বিকেলে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি এই সুসজ্জিত লেলিন মাঠের শুভ উদ্বোধন করলেন

উপস্থিত ছিলেন রিষড়ার পুরসভার চেয়ারম্যান বিজয় মিশ্র মহাশয়, ভাইস চেয়ারম্যান জাহিদ খা ও অন্যান্য কাউন্সিলররা। উপস্থিত ছিলেন খ্যাতনামা ফুটবলারও।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রিষড়া পুরসভার চেয়ারম্যান জানান আজ নতুন সাজে নতুন রূপে হুগলি জেলার শ্রেষ্ঠ মাঠ রিষড়ার লেলিন মাঠ। এই মাঠ থেকেই বহু ফুটবলার খেলাধুলা করে রাজ্যের ও দেশের নেতৃত্ব দিয়েছে, বহু ফুটবলার তৈরি হয়েছে এই মাঠে। তবে প্রিয়াপ্রেমীদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই মাঠ কে তৈরি করতে, নবরূপে সাজাতে সময় লেগেছে একটা ভালো কাজ করতে গেলে কিছু নিয়ম এবং আর্থিক সাহায্যের প্রয়োজন হয় সেগুলো করতে আমাদের একটু সময় লেগেছে। আমরা এই মাঠ প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় করে নবরূপে তৈরি করা হয়েছে, মাঠে লাইটের ব্যবস্থা করা হবে যাতে রাতের দিকেও খেলাধুলা করা যায়। রক্ষণাবেক্ষণ করাও আমাদেরই দায়িত্ব আমরাই এলাকার সমস্ত ক্লাবের সদস্যদের নিয়ে বসবো আলোচনাও করব কিভাবে এ মাঠকে রক্ষণাবেক্ষণ করা যায়।
