গাড়ি আস্তে চালানো জীবন বাঁচান এই স্লোগানে আজ মানুষকে বোঝাতে রাস্তায় পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন হুগলি জেলা কমিটি।

Spread the love

পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন হুগলি জেলা কমিটির উদ্যোগে আজ শ্রীরামপুর কোর্ট চত্বরের সামনে, সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাড়ি আসতে চালান জীবন বাঁচান স্লোগানকে সামনে রেখে এক বৃহৎ কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচি শুরু হয় বেলা বারোটা থেকে দুটো অবধি চলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর থানার আইসি সুখময় চক্রবর্তী, ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ সিং, উপস্থিত ছিলেন শ্রীরামপুর কোর্টের এসি জে এম,ছিলেন মোটর ভিকেলস এর আধিকারিকরা, বি এল আর ও,কোর্টের ম্যাজিস্ট্রেট সাহেব রাও।

সুশান্ত পাল পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য জানান, রাজ্য কমিটির আহবানে আমরা সারা বছর কিছু না কিছু অনুষ্ঠান করে থাকি, আজ যেমন গাড়ি আসতে চালান জীবন বাঁচান এই স্লোগানে অনুষ্ঠান করছি মানুষকে বোঝাবার চেষ্টা করছি, যে রাস্তায় গাড়ি চালালে হেলমেট পড়ার প্রয়োজনীয়তা, হেলমেট না পরলে ফাইন যেমন লাগবে তেমনই নিজের জীবন ঝুঁকির মধ্যে পড়বে, তেমনি চার চাকার গাড়ি সিটবেল্টো পড়তে হবে নিজের জীবন সুরক্ষার জন্য। এইরকম বিভিন্ন নিয়ম,জীবন বাঁচিয়ে চলার বিষয় লিফলেট বিলি ও করা হয়েছে।
এইরকম কাজ সারা বছরই আমরা করি, যেমন রক্তদান শিবির করি, পরিবেশ বাঁচানোর জন্য আমরা গাছ লাগাই , ওনার শিশুদের আমরা বই খাতা কিনে দি তাদের খাবারদাবারের ব্যবস্থা করি, কন্যাদায় পিতার পাশে দাঁড়াই এই ধরনের বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকি।

আজ এই কর্মসূচি থেকে মানুষকে হেলমেট প্রদান করা হয়েছে যারা হেলমেট না পড়ে গাড়ি চালাচ্ছিলেন। জনগণকে বোঝানোর চেষ্টা করছি নিজেদের জীবনের ঝুঁকি নেবেন না। হেলমেট পড়ে গাড়ি চালান নিজে বাঁচুন অন্যকে বাঁচান। আগামী 29 শে জানুয়ারি আরামবাগে আমরা এই কর্মসূচি নেব।

 

 

 

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *